পটুয়াখালীতে ব্যস্ততা বেড়েছে লেপ-তোশক কারিগরদের

রাজিব বসু, পটুয়াখালী
১৭ নভেম্বর ২০১৭, ১৬:৫২আপডেট : ১৭ নভেম্বর ২০১৭, ১৬:৫২

শীতের লেপ-তোশক তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন পটুয়াখালীর কারিগর ও ব্যবসায়ীরা। গত বুধবার থেকে বৃষ্টি হওয়ার পর শীত বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে লেপ-তোশক বিক্রি। ফলে ব্যস্ততার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন কারিগর ও লেপ-তোশক ব্যবসায়ীরা।

লেপ-তোশক তৈরিতে ব্যস্ত কারিগররা শহরের বিভিন্নস্থান ঘুরে দেখা গেছে, লেপ-তোশক কারিগরদের ব্যস্ততা দিন দিন বেড়েই চলছে। নতুন বাজার, পুরান বাজার, চকবাজার, সবুজবাগ মোড়, নিউমার্কেট, পুরাতন বাসস্ট্যান্ড, হেতালিয়া বাঁধঘাট, লাউকাঠি, থানাপাড়া, শিয়ালী ও কাশিপুরের দোকানগুলোতে দিনরাত চলছে লেপ-তোশকের অর্ডার নেওয়া, তৈরি আর সরবরাহের কাজ। বর্তমানে একটি লেপ বানাতে খরচ হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত।

লেপ-তোশক তৈরিতে ব্যস্ত কারিগররা নতুন বাজারের মেসার্স খান বেডিংয়ের মালিক মো. বাবুল হোসেন জানান, শীত ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে লেপ-তোশক বিক্রি বেড়ে গেছে। তুলাসহ আনুসঙ্গিক জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে, তাই গতবারের তুলনায় এবার কিছুটা দামও বৃদ্ধি পেয়েছে। গত বছরে ১ কেজি শিমুল তুলার দাম ছিল ৩৫০ টাকা এবার সেই তুলার দাম ৪৫০ টাকা। পলি তুলার দাম ছিল গত বছর ১২০ টাকা আর এবার ১৫০ টাকা।

লেপ-তোশক তৈরিতে ব্যস্ত কারিগররা নিউ মার্কেটের লেপ-তোশকের কারিগর আলমগীর হেসেন বলেন, ‘শীত এলেই কাজের চাপ বেশি পরে তাই এখন আমাদের দম ফেলার ফুসরত নেই। নাওয়া-খাওয়া ভুলে দিন-রাত কাজ করতে হয়।’ একটি লেপ তৈরি করলে ২০০-৩০০ টাকা লাভ হয় বলেও জানান তিনি।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের