বরিশালের গৌরনদীতে গোয়েন্দা পুলিশ পরিচয়ে ছিনতাই

বরিশাল প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০১৭, ২৩:৪৬আপডেট : ২১ ডিসেম্বর ২০১৭, ২৩:৪৬

বরিশাল ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে এক ব্যবসায়ীর ৩ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কসবায় এ ঘটনা ঘটে।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা দায়েরের প্রস্তুতি এবং অপরাধীদের ধরতে অভিযান চলছে।
পুলিশ জানায়, কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের চরায়কান্দি গ্রামের তালুকদার আ. হাইয়ের ছেলে ব্যবসায়ী তালুকদার জলিল গৌরনদী উপজেলার ন্যাশনাল ব্যাংক টরকী বন্দর শাখা থেকে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সাড়ে ৩ লাখ টাকা তুলে ব্যাটারিচালিত ইজিবাইকে গৌরনদী বন্দরের উদ্দেশে রওয়ানা দেন।
পথে ঢাকা-বরিশাল মহাসড়কের কসবা আল্লাহর মসজিদ বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে ৫ থেকে ৬ জন একটি সাদা মাইক্রোবাসের ব্যারিকেড দিয়ে ইজিবাইকটি থামায়। এ সময় ডিবি পুলিশের পরিচয় দিয়ে মাইক্রোবাস আরোহীরা ব্যবসায়ী জলিলকে হাতে হ্যান্ডকাপ পরিয়ে মাইক্রোবাসে তুলে নেয়। পরে তাকে মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে জলিলের সঙ্গে থাকা ৩ লাখ ৭৫ হাজার টাকা হাতিয়ে নিয়ে গৌরনদী-গোপালগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে তাকে ফেলে দ্রুত মাইক্রোবাস চালিয়ে পালিয়ে যায়, বলেও জানায় পুলিশ।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের