পিরোজপুরে কৃষকের লাশ উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি
০১ জানুয়ারি ২০১৮, ১৩:৪৭আপডেট : ০১ জানুয়ারি ২০১৮, ১৮:৫৯

পিরোজপুর পিরোজপুরের স্বরুপকাঠী উপজেলার বলদিয়া ইউনিয়ন থেকে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কৃষকের নাম মো. সেলিম মিয়া (৪৫)। সোমবার (১ জানুয়ারি) সকালে উপজেলার বেলুয়া নদী সংলগ্ন একটি  খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। স্বরুপকাঠী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাহাবুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত মো. সেলিম মিয়া উপজেলার কাটাখালী এলাকার মৃত তৈয়বুর রহমানের ছেলে।

এসআই জানান, গত শনিবার (৩০ ডিসেম্বর) সকালে জমিতে ধানের বীজ বপন করতে যান সেলিম। এরপর আর বাড়ি ফিরে না আসায় রবিবার তার ছোট ভাই মো. আবু আব্দুল্লাহ স্বরুপকাঠী থানায় একটি সাধারণ ডায়রি করেন। সোমবার সকালে এক নৌকাযাত্রী খালে তার লাশ ভাসতে দেখেন। স্থানীয়দের কাছে খবর পেয়ে  পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এসআই আরও জানান, সেলিম মিয়া যে জমিতে বীজ বপন করতে গিয়েছিলেন সে জমি নিয়ে তাদের মামা বাড়ির লোকজনের সঙ্গে বিরোধ ছিল। এ বিরোধ নিয়ে একাধিক বৈঠক করেছেন সাবেক ইউপি সদস্যরা। মরদেহের মাথায় আঘাত, গলায় ফাঁস লাগানো, ডান হাতের আঙুলে কোপ, বাম হাতে কোপ ও কাধ বরাবর ভাঙা রয়েছে।’

তিনি বলেন, ‘লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম