ধর্ষণের শিকার হয়ে গায়ে আগুন ধরিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা!

বরিশাল প্রতিনিধি
০২ জানুয়ারি ২০১৮, ২০:৪৪আপডেট : ০২ জানুয়ারি ২০১৮, ২০:৪৮

বরিশাল ধর্ষণের শিকার হয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে এক স্কুলছাত্রীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নে নিজের বাড়িতে ১৩ বছর বয়সী ওই স্কুলছাত্রীর দাফন সম্পন্ন হয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ ডিসেম্বর সকালে ধর্ষণের শিকার হয় মেয়েটি। পরে নিজ ঘরে গিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রী। পরিবারের সদস্যরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে সোমবার (১ জানুয়ারি) রাতে স্বজনরা গ্রামের বাড়িতে তার লাশ নিয়ে আসেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ্জামান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মঙ্গলবার সকালে পুলিশের উপস্থিতিতে স্কুলছাত্রীর দাফন সম্পন্ন হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশি অভিযান এবং স্কুলছাত্রীর পরিবারের পক্ষ থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি। 

ওই স্কুলছাত্রীর বড় বোন জানান, তাদের বাবা দিনমজুরের কাজ করেন। ঘটনার দিন সকালে তাদের বাড়িতে কেউ ছিল না। এ সময় তার বোনকে বাড়িতে একা পেয়ে প্রতিবেশী পান্না খানের ছেলে আসাদ খান ডিম ভেজে দেওয়ার জন্য বলে। ষষ্ঠ শ্রেণির ওই স্কুলছাত্রী ডিম পাঠিয়ে দিতে বললে আসাদ তাকে ঘরে এসে ডিম ভাজতে বলে। ঘরে ঢোকার পরে আসাদ তাকে ধর্ষণ করে।

মেয়েটির কান্না শুনে অপর এক মাদ্রাসাছাত্রী ঘরের পাশে এগিয়ে যায়। এসময় আসাদের ছোট ভাই ঘরের দরজা খুলে তাকে তাড়িয়ে দেয়। ওই সময় দরজা খোলা পেয়ে স্কুলছাত্রী পালিয়ে এসে নিজ ঘরের দরজা লাগিয়ে দিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।

এ বিষয়ে মন্তব্যের জন্য অভিযুক্ত আসাদ বা তার পরিবারের কাউকে পাওয়া যায়নি।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের