বরগুনায় বিদ্যুৎ গ্রিড উপকেন্দ্র নির্মাণের উদ্বোধন

বরগুনা প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৫৪আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:১১

বরগুনায় বিদ্যুৎ  গ্রিড উপকেন্দ্র নির্মাণের উদ্বোধন বরগুনার গৌরিচন্না ইউনিয়নের খেজুরতলা এলাকায় ৫ একর জমির উপর বিদ্যুৎ গ্রিড উপকেন্দ্র নির্মিত হচ্ছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপকেন্দ্র নির্মাণের উদ্বোধন করা হয়েছে। প্রায় ৪৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত উপকেন্দ্রটি উদ্বোধন করেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

জানা যায়, বরগুনার মানুষের চাহিদার উপর ভিত্তি করে এই বিদ্যুৎ গ্রিড উপকেন্দ্র নির্মিত হতে যাচ্ছে। বিদ্যুৎ উপকেন্দ্রটি ১৩২/৩৩ কেভি ক্ষমতাসম্পন্ন।

বিদ্যুৎ গ্রিড উপকেন্দ্র নির্মাণের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, ‘বর্তমান সরকারের আমলে বাংলাদেশের সব জায়গায় উন্নয়ন কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগের আবারও ক্ষমতায় আসা প্রয়োজন।’

পাওয়ার গ্রিড কোম্পানি (পিজিসিবি) বরিশালের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোসেন জানান, ওজোপাটিকোর মাধ্যমে বরগুনায় ১২২ কোটি টাকা ব্যয়ে আরও একটি সাবস্টেশন নির্মিত হবে সোনাখালী এলাকায়। সাবস্টেশন নির্মাণের জন্য কড়ইতলা মৌজায় জমি অধিগ্রহণের কাজ চলছে। একই সঙ্গে গ্রিড সাব-স্টেশন নির্মাণের পাশাপাশি আরও ৭৭ কোটি টাকা ব্যয়ে বাকেরগঞ্জ থেকে বরগুনা পর্যন্ত ৫০ কিলোমিটার দীর্ঘ বিদ্যুৎ সঞ্চালন লাইন টানা হবে।  

বরগুনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. নুরুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, প্রকল্প পরিচালক পাওয়ার গ্রিড কোম্পানি (পিজিসিবি) বরিশালের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোসেন, বরগুনা জেলা পুলিশ সুপার বিজয় বসাক বিপিএম, বরগুনা জেলা আওয়ামীলীগের সম্পাদক ও চেম্বার অব কমার্সের সভাপতি মো. জাহাঙ্গীর কবির প্রমুখ।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের