বরিশালে দ্বিতীয় দিনের মতো পরিবহন ধর্মঘট চলছে

বরিশাল প্রতিনিধি
১৫ মার্চ ২০১৮, ১২:২০আপডেট : ১৫ মার্চ ২০১৮, ১২:২০

বরিশালে দ্বিতীয় দিনের মতো পরিবহন ধর্মঘট চলছে বাস মালিক শ্রমিক সমন্বয় পরিষদের ব্যানারে দ্বিতীয় দিনের মতো বরিশাল থেকে ৬ জেলার ১৭ রুটে বাস ধর্মঘট চলছে । এ কারণে বৃহস্পতিবারও (১৫ মার্চ) সকাল থেকে বরিশালের রূপাতলি বাস টার্মিনাল থেকে পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, বাগেরহাট রুট বন্ধ রয়েছে।

এদিকে সংকট নিরসনে আজ দুপুরে বিভাগীয় কমিশনার বরিশাল, পটুয়াখালী, বরগুনা ও ঝালকাঠি জেলার বাস মালিক শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে কথা রয়েছে। ধর্মঘটের দাবিগুলোর মধ্যে মির্জাগঞ্জ উপজেলাধীন চান্দুখালী স্থানে কতিপয় চিহ্নিত সন্ত্রাসী ও গাড়ি থেকে চাঁদা আদায় ও যাত্রী হয়রানিসহ বরিশাল-পটুয়াখালী-বরগুনা মালিক সমিতির গাড়ি ঝালকাঠিতে প্রবেশ করতে না-দেওয়ার বিষয়টিও রয়েছে।

এদিকে ধর্মঘটের ফলে গন্তব্যে যেতে না পেরে যাত্রীরা, বিশেষ করে পর্যটনকেন্দ্র কুয়াকাটায় আগত পর্যটকরা বিপাকে পড়েছেন ।

বরিশাল বিভাগীয় বাস মালিক-শ্রমিক সমন্বয় ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আজিজুল হক শাহিন বলেন, ‘কেউ তার ইচ্ছেমতো নিয়ম বানিয়ে চলতে পারে না। সরকারের যে নিয়মনীতি রয়েছে সে অনুযায়ী আমরা চলতে চাই। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত এই ধর্মঘট অব্যাহত থাকবে।’

বরিশাল-পটুয়াখালী মিনিবাস সমিতির সাধারণ সম্পাদক কাওসার হোসেন শিপন বলেন, ‘দীর্ঘদিন ধরে ঝালকাঠির সড়ক হয়ে দক্ষিণের ছয়টি রুটে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে।’

ইতোমধ্যে ঝালকাঠি বাস মালিক সমিতি নলছিটির রায়াপুর নামক এলাকায় অবৈধভাবে অস্থায়ী বাস টার্মিনাল করে সেখান থেকে তাদের জেলাসহ পিরোজপুর, বাগেরহাট ও খুলনা জেলায় বাস চালাচ্ছে।
কিন্তু বরিশাল মালিক সমিতির গাড়ি ঝালকাটি হয়ে অন্যান্য রুটে চলাচল করতে দিচ্ছে না। এনিয়ে প্রশাসনের সঙ্গে বার বার বৈঠক হলেও এর সমাধান হয়নি। তাই বুধবার সকাল থেকে বরিশাল থেকে দক্ষিণের ১৭ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

পটুয়াখালী জেলা বাস মালিক সমিতির সভাপতি রিয়াজ উদ্দিন মৃধা জানান, ‘বরিশালের সঙ্গে সমন্বয় করে যেহেতু তারা বাস চালনা করেন, তাই তাদের ধর্মঘটের প্রতি সমর্থন দিয়ে পটুয়াখালী বাস মালিক সমিতিও বাস চলাচল বন্ধ রেখেছে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের