তজুমদ্দিন উপজেলা পরিষদের উপনির্বাচনে হাইকোর্টের স্থগিতাদেশ

ভোলা প্রতিনিধি
২২ মার্চ ২০১৮, ২০:২৭আপডেট : ২২ মার্চ ২০১৮, ২০:৩৭

ভোলা বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এক আদেশের মাধ্যমে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন স্থগিত করে দিয়েছেন। হাইকোর্টের বিচারক সালমা মাসুদ চৌধূরী ও একেএম জহিরুল হকের বেঞ্চ সীমানা নির্ধারণ করে ভোটার তালিকা হালনাগাদ সম্পন্ন করার জন্য চার সপ্তাহের এই স্থগিতাদেশ প্রদান করেন।

আদেশ সূত্রে জানা যায় উপজেলার ৩নং চাঁদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল আলম বাদী হয়ে সচিব- স্থানিয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়, জেলা প্রশাসক ভোলা, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা তজুমদ্দিন, নির্বাচন কমিশনার ঢাকাকে বিবাদী করে ১৮ মার্চ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে রিট দাখিল করেন। ৩নং চাঁদপুর ইউনিয়ন পরিষদের ভোটার তালিকা পূর্ণাঙ্গ করা ও উপজেলার সীমানা বিরোধ নিষ্পত্তি করে গেজেট প্রকাশ করার দাবি জানিয়ে অ্যাডভোকেট এম সাইয়েদ আহমেদ ও বিএম মামুনুর রশিদের মাধ্যমে রিট পিটিশন পেশ করেন। ২০ মার্চ ২০১৮ তারিখে বিচারক সালমা মাসুদ চৌধূরী ও একেএম জহিরুল হকের বেঞ্চ তজুমদ্দিন উপজেলা পরিষদ উপ-নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিতাদেশ প্রদান করেন।

আগামী ২৯ মার্চ তজুমদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভোট গ্রহণের তারিখ ছিল। উপনির্বাচনের সব প্রস্তুতি অব্যাহত রয়েছে।

উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং অফিসার সৈয়দ শফিকুল হক বলেন, বৃহস্পতিবার (২২ মার্চ ), মো. রাসেল নামে এক ব্যক্তি হাইকোর্টের নির্বাচন স্থগিতাদেশের একটি কপি তার অফিসে জমা দেন। যা আমরা নির্বাচন কমিশনের কাছে পাঠাই।

উপজেলা নির্বাহী অফিসার জালালউদ্দিন জানান, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. আলাউদ্দিন আল মামুন বলেন, ‘হাইকোর্টের এ সংক্রান্ত আদেশ নির্বাচন কমিশনের সচিবসহ কমিশনারদের বৃহস্পতিবার বিকালে জানানো হয়েছে। তবে নির্বাচন কমিশনের কোনও সিদ্ধান্ত এখনও জানানো হয়নি।’
উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর ২০১৭ তারিখে তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান আলহাজ অহিদউল্লাহ জসিমের মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূন্য হওয়ায় ১৮ ফেব্রুয়ারি ২০১৮ উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী