মা’ই শিশু গড়ার আদর্শ কারিগর: শিল্পমন্ত্রী

ঝালকাঠি প্রতিনিধি
২৩ মার্চ ২০১৮, ১৭:৩৯আপডেট : ২৩ মার্চ ২০১৮, ১৭:৪৯

অনুষ্ঠানে শিল্পমন্ত্রী শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘একটি শিশু মায়ের কাছ থেকে যে শিক্ষা লাভ করবে তাই হবে জীবনের মূল শিক্ষা। মা যদি শিক্ষিত হয় তাহলে শিশুটি শিক্ষার আলো পাবে, নৈতিকতার আলো পাবে,সামাজিকতা শিখবে।’

শুক্রবার সকালে ঝালকাঠি হরচন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেক কিংবা তারও কিছু অংশ বেশি হলেন নারী। তাদের পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই নারী সমাজকে সুশিক্ষিত করে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামে গ্রামে উপবৃত্তি, প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে বই বিতরণ, মাধ্যমিক থেকে উচ্চতর শিক্ষায়ও উপবৃত্তি দেওয়ার মতো বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। যার লক্ষ্য দেশকে এগিয়ে নেওয়ার মূল লক্ষ্য।

স্কুলের প্রধান শিক্ষক বিশ্বনাথ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক হামিদুল হক, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার শাহ আলম, পুলিশ সুপার জোবায়েদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদারসহ অনেকে উপস্থিত ছিলেন। এরপর তিনি নলছিটি উপজেলার নাছলমহন ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম