ভোলায় ২৬ জেলের জরিমানা, তিন কোটি টাকার কারেন্ট জাল জব্দ

ভোলা প্রতিনিধি
২৩ মার্চ ২০১৮, ১৯:২৭আপডেট : ২৩ মার্চ ২০১৮, ২১:০২

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় ইলিশ ধরার অপরাধে ২৬ জেলেকে আটকের পর জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া শুক্রবার দিনভর ইলিশার জংশন এলাকায় অভিযান চালিয়ে কোস্টগার্ড দক্ষিণ জোন প্রায় তিন কোটি টাকার কারেন্ট জাল জব্দ করেছে।

২৬ জেলে আটক গতকাল বৃহস্পতিবার রাতে ২৬ জেলেকে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এক লাখ টাকা জরিমানা আদায় করে। এসময় ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও ৪০ কেজি ইলিশ জব্দ করা হয়। গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকার অভয়াশ্রমে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছিল মৎস্য বিভাগ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল জানান, ইলিশের অভয়াশ্রমে নিষেধাজ্ঞা অমান্য করে যাতে ইলিশ শিকার করতে না পারে সে জন্য একটি টিম মেঘনায় অভিযানে নামে। এ সময় ইলিশ ধরার অপরাধে তুলাতলী ও ইলিশ পয়েন্ট থেকে ৬টি জেলে নৌকাসহ ২৬ জেলেকে আটক করা হয়। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে, আর জব্দকৃত ইলিশগুলো এতিমখানায় বিতরণ করা হয়েছে।

আট লাখ মিটার কারেন্ট জাল জব্দ এছাড়া শুক্রবার (২৩ মার্চ) দিনভর ইলিশার জংশন এলাকায় অভিযান চালিয়ে কোস্টগার্ড দক্ষিণ জোন প্রায় ৩ কোটি টাকার ৮ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে। পরে জব্দকৃত ওই জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

কোস্টগার্ডের সহকারী গোয়েন্দা পরিচালক লে. কমান্ডার আব্দুল্লাহ আল মারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোলার সদর উপজেলার ইলিশা জংশন বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় সেখান থেকে ৮ লাখ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য ২ কোটি ৮০ লাখ টাকা।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম