ডিজাবের নতুন সভাপতি আলমগীর, সাধারণ সম্পাদক আহম্মদ উল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০২৪, ১৭:২৩আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ১৭:৩০

প্রতিরক্ষা বিটের সাংবাদিকদের সংগঠন ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিজাব) নির্বাচনে সভাপতি পদে দৈনিক সময়ের আলোর হেড অব নিউজ আলমগীর হোসেন এবং সাধারণ সম্পাদক পদে দ্য বাংলাদেশ পোস্টের সিনিয়র রিপোর্টার আহম্মদ উল্লাহ নির্বাচিত হয়েছেন। অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি জামাল উদ্দিন। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে রাজধানীর পান্থপথের একটি রেস্টুরেন্টে দ্বি-বার্ষিক এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

ডিজাব নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ নির্বাচন শেষে আনুষ্ঠানিকভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করেন। এ সময় অপর তিন নির্বাচন কমিশনার ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক আকতার হোসেন, ডিজাবের বিদায়ী ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলম, সদস্য ওমর ফারুকসহ ডিজাবের সাবেক সভাপতি মামুনুর রশীদ উপস্থিত ছিলেন।

দুই বছর মেয়াদে ১৩ সদস্য বিশিষ্ট ডিজাব নির্বাহী কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন– সহ-সভাপতি পদে চ্যানেল আই’র বিশেষ প্রতিনিধি তারিকুল ইসলাম মাসুম, যুগ্ম সম্পাদক পদে দৈনিক মানবজমিনের সিনিয়র রিপোর্টার কাজী সোহাগ, সাংগঠনিক সম্পাদক পদে দেশ টিভির সিনিয়র রিপোর্টার মিরাজ মিজু, দফতর সম্পাদক পদে দৈনিক আজকালের খবরের ইসমাইল হোসেন ইমু, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র রিপোর্টার কামাল হোসেন তালুকদার, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে ঢাকা ট্রিবিউনের চিফ রিপোর্টার আলী আসিফ শাওন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার সাজ্জাদ মাহমুদ খান এবং নির্বাহী সদস্য পদে যথাক্রমে বাংলা টিভির অ্যাসাইনমেন্ট এডিটর এম এম বাদশাহ, মাইটিভির সিনিয়র রিপোর্টার রাকিবুল হাসান এবং দ্য বিজনেস পোস্টের সিনিয়র রিপোর্টার আরিফুর রহমান রাব্বি।

এর আগে ডিজাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। সংগঠনের বিদায়ী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এজিএমে ডিজাবের প্রায় সব সদস্য উপস্থিত থেকে গঠনমূলক আলোচনা ও নানা সিদ্ধান্ত গ্রহণ করেন। নির্বাচন অনুষ্ঠানে বেশকিছু অতিথি পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।

/জেইউ/আরকে/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম