নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে ভোলার মেঘনা ও তেতুলিয়া নদী থেকে ৪৬ জেলেকে আটক করেছে কোস্টগার্ড ও জেলা মৎস্য বিভাগ। বৃহস্পতিবার ভোর রাত থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে ভোলার তুলাতলিসহ মেঘনার কয়েকটি পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় ৯টি ট্রলারসহ ৪০ হাজার মিটার জাল জব্দ করা হয়।
পরে উপজেলা নিবার্হী ম্যাজিস্ট্রেট কামাল হোসেন প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা করেন। আটকৃত জেলেদের বাড়ি ভোলা সদর ও দৌলতখান উপজেলার বিভিন্ন ইউনিয়নে।
ভোলা সদর উপজেলার মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান এ খবর নিশ্চিত করে বলেন,‘প্রত্যেক জেলের কাছ থেকে ৫ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়েছে। জব্দকৃত জালগুলো তুলাতলি ঘাটেই পুড়িয়ে দেওয়া হয়েছে।’
আরও পড়ুন: শিক্ষিকাকে ধর্ষণ চেষ্টা: মামলা তুলে নিতে ছাত্রলীগ নেতার হুমকি








