বরিশালে বৃহস্পতিবার (৫ এপ্রিল) অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ইংরেজি প্রথম পত্রে ৮২৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়াও অসাদুপায় অবলম্বনের জন্য ১৩ পরীক্ষার্থী এদিন বহিষ্কার হয়েছেন।
শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আনোয়ারুল আজিম বলেন,‘অনুপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ভোলা জেলায় ১৩৫, বরগুনায় ১০১, পটুয়াখালীতে ১৪১, পিরোজপুরে ৯২, ঝালকাঠিতে ৬২ ও বরিশালে ২৯৭ জন পরীক্ষার্থী রয়েছেন।
এছাড়া বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন বরিশাল জেলায় ৩, ঝালকাঠিতে ১, পিরোজপুরে ১, পটুয়াখালীতে ২ ও ভোলার ৬ পরীক্ষার্থী।
আরও পড়ুন: বগুড়ায় বেইলি ব্রিজ ভেঙে পাথর বোঝাই ট্রাক খাদে, তিন জন আহত






