বগুড়ায় বেইলি ব্রিজ ভেঙে পাথর বোঝাই ট্রাক খাদে, তিন জন আহত

বগুড়া প্রতিনিধি
০৫ এপ্রিল ২০১৮, ১৯:৪৩আপডেট : ০৫ এপ্রিল ২০১৮, ১৯:৪৩

বগুড়ার ধুনটে পাথর বোঝাই ট্রাকসহ ভেঙে পড়া বেইলি ব্রিজ

বগুড়ার ধুনট উপজেলার মাঠপাড়ায় বেইলি ব্রিজ ভেঙে পাথর বোঝাই ট্রাক খাদে পড়ে চালক ও হেলপারসহ তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ ঘটনায় আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকায় জনগণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ভুক্তভোগীরা অবিলম্বে ব্রিজটি সংস্কার বা সেখানে আরসিসি সেতু নির্মাণ করতে সরকারের সংশ্লিষ্ট বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

বগুড়া সড়ক ও জনপথ বিভাগের সূত্র জানায়, ১৯৮৮ সালের পরবর্তী সময় সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়নে ধুনট-শেরপুর সড়কের মাঠপাড়া খালের ওপর একটি স্টিলের বেইলি ব্রিজ নির্মাণ করা হয়। কয়েক বছর পর থেকে ব্রিজের পাটাতন, ট্রানজাম, স্টিল ও ট্রেকিংসহ অন্যান্য সরঞ্জমাদি নষ্ট হতে থাকে। ধারণ ক্ষমতার অধিক ওজনের ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলাচল করায় ব্রিজের পাটাতনসহ বিভিন্ন সরঞ্জমাদি মেরামত করা হয়। এ নিয়ে তিন বার ব্রিজ ভেঙে গেলেও পত্রিকায় লেখালেখি করে কোনও লাভ হয়নি। 

মাঠপাড়া গ্রামের ইউপি সদস্য মিজানুর রহমান মজনু জানান, বৃহস্পতিবার সকাল ৮টায় পাথর বোঝাই একটি ট্রাক (বগুড়া-ট ১১-১২৯৩) ধুনটে যাচ্ছিল। ট্রাকটি ব্রিজের উঠার মাত্র তা ভেঙে খাদে পড়ে যায়। এ সময় স্থানীয়রা চালক ও হেলপারসহ তিনজনকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠিয়েছে। এদিকে ধুনট-শেরপুর সড়কের জনগুরুত্বপূর্ণ ওই ব্রিজটি ভেঙে যাওয়ায় সিরাজগঞ্জের কাজিপুর, ধুনটের মথুরাপুর, সোনাহাটা, গোসাইবাড়ী, ভাণ্ডারবাড়িসহ অন্তত ১৫ রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে বগুড়ার ধুনট ছাড়াও পার্শ্ববর্তী সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার লাখো মানুষ দুর্ভোগের মুখে পড়েছেন।

বগুড়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান বলেন,‘অনেক বছর আগে থেকেই স্টিলের বেইলি সেতুর ট্রানজাম ও স্টিল ট্রেকিংসহ বিভিন্ন সরঞ্জাম সরবরাহ বন্ধ রয়েছে। এ কারণে স্টিলের ব্রিজগুলো জোড়াতালি দিয়ে মেরামত করা হচ্ছে। তবে মাঠপাড়া ব্রিজটি যেভাবে ভেঙে গেছে তা মেরামতের অনুপযোগী হয়ে পড়েছে। আমরা জাপান সরকারের অর্থায়নে একটি প্রকল্পের মাধ্যমে মাঠপাড়া এলাকায় একটি আরসিসি গার্ডার সেতু নির্মাণের চেষ্টা করছি। তাই আপাতত অন্য উপজেলায় খুলে রাখা একটি স্টিলের ব্রিজ সেখানে বসিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন: শিক্ষিকাকে ধর্ষণ চেষ্টা: মামলা তুলে নিতে ছাত্রলীগ নেতার হুমকি



/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি