বরগুনায় ২ কোটি টাকা মূল্যের চিংড়ির রেণু পোনা জব্দ

বরগুনা প্রতিনিধি
২৩ এপ্রিল ২০১৮, ১২:৩৪আপডেট : ২৩ এপ্রিল ২০১৮, ১২:৩৪

জব্দ করা রেণু অবমুক্ত করা হচ্ছে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৮৫ লাখ বাগদা চিংড়ির রেণু পোনা জব্দ করা হয়েছে। রবিবার (২২ এপ্রিল) রাত ৯টা থেকে সোমবার (২৩ এপ্রিল) সকাল পর্যন্ত র‌্যাব-৮, কোস্টগার্ড, মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে এই রেণু জব্দ করা হয়।  

পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দ করা রেণু সোমবার সকাল ৯টার দিকে স্থানীয়  চরদুয়ানী খালে অবমুক্ত করা হয়েছে।

কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট মাহবুবুল আলম শাকিল ও র‌্যাব-৮ এর পটুয়াখালী ক্যাম্পের ডিএডি দেলোয়ার হোসেন সাংবাদিকদের জানান, রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত যৌথ অভিযানে চরদুয়ানী বাজার থেকে ৩৬টি আড়তে তল্লাশি চালানো হয়। এসময় ৯৭টি পাতিল ভর্তি প্রায় ৮৫ লাখ চিংড়ির রেণু জব্দ করা হয়। অভিযানকালে পোনা ব্যবসায়ীরা যৌথ বাহিনীর অবস্থান টের পেয়ে পালিয়ে যায়।

ইউএনও জানান, ৮৫ লাখ চিংড়ির রেণু পোনা চরদুয়ানী খালে অবমুক্ত করার পর  ৯৭টি খালি পাতিল ২৫ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়েছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম