ভোলায় দুই বোনের ওপর এসিড নিক্ষেপ মামলার প্রধান আসামি গ্রেফতার

ভোলা প্রতিনিধি
২৬ মে ২০১৮, ১৫:৫৬আপডেট : ২৬ মে ২০১৮, ১৫:৫৬

গ্রেফতারকৃত আসামি মহব্বত হাওলাদার অপু

ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নে গত ১৪ মে গভীর রাতে ঘুমন্ত অবস্থায় দুই বোনের ওপর এসিড নিক্ষেপের মামলার প্রধান আসামি মহাব্বত হাওলাদার অপুকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ। সে ভোলা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। শনিবার (২৬ মে) দুপুরে ভোলার পুলিশ সুপারের কার্যালয়ের সভা কক্ষে এক সংবাদ মম্মেলনে পুলিশ সুপার মোকতার হোসেন এ তথ্য জানান।

গ্রেফতার অপুর বরাত দিয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরও জানান, ত্রিভূজ প্রেমের কাহিনীর জেড় ধরে এ এসিড নিক্ষেপের ঘটনা ঘটে। উত্তর দিঘলদী ইউনিয়নে হেলাল রাড়ির মেয়ে তানজিম আক্তার মালার সঙ্গে অপুর প্রেম হয়। এর  ৬ মাস পর অপু জানতে পারে মালা রাজিব ও ইসমাইল নামে আরও দু’জনের সঙ্গে প্রেম করে। এতে অপু ক্ষিপ্ত হয়ে অটোরিকশার ব্যাটারি থেকে এসিড সংগ্রহ করে রাতের আধারে মালার মুখে নিক্ষেপ করে।

উল্লেখ্য গত ১৪ মে উত্তর দিঘলদী ইউনিয়ে হেলাল রাড়ির মেয়ে তানজিম আক্তার মালা এবং মারজিয়া রাতে খাবার খেয়ে ঘুমাতে যায়।  রাত ২টার পর হঠাৎ করে জ্বানালা দিয়ে অজ্ঞাত দুবৃত্ত এসিড নিক্ষেপ করে। এতে তানজি আক্তার মালার মুখ মন্ডল ও ২ চোখসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। এছাড়াও তার ছোট বোন দ্বিতীয় শ্রেণীর ছাত্রী মারজিয়া হাত ও পেটসহ বিভিন্ন স্থান ঝলসে যায়। তাদের চিৎকার শুনে পরিবারের সদস্যরা গুরুতর অবস্থায় উদ্ধার করে রাতেই ভোলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।

 

 

 

 

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম