ভোটার উপস্থিতি তুলনামূলক কম বরিশালে

জহিরুল ইসলাম খান, বরিশাল থেকে
৩০ জুলাই ২০১৮, ১১:০৬আপডেট : ৩০ জুলাই ২০১৮, ১১:১৭

বরিশালে ভোটার উপস্থিত কম বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও এখন পর্যন্ত ভোটার উপস্থিতি তুলনা কম। বেলা ১১টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে ঘুরে ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে কম দেখা গেছে। তবে কে‌ন্দ্রেগুলোয় পুরুষের চেয়ে নারী ভোটারের উপ‌স্থিতি বেশি।

স‌রেজমিনে ঘুরে দেখা গেছে, বরিশাল ‘ল’ কলেজ কেন্দ্র, বরিশাল কলেজ কেন্দ্র, সাগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ শহরের উপকণ্ঠে বিভিন্ন কেন্দ্রে পুরুষ ভোটারদের উপস্থিতি একেবারে নেই বললেই চলে। তবে এসব কেন্দ্রে নারী ভোটার লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করছেন।

বরিশালের ‘ল’ ক‌লেজ কেন্দ্রে আসা স্থানীয় বা‌সিন্দা গিয়াস উদ্দিন মিয়া বলেন, ‘নারীরা সাধারণত সকাল সকাল ভোট দিতে আসেন। আর পুরুষরা একটু দেরিতে আসেন।’ বিভিন্ন কেন্দ্রে নারীদের দীর্ঘ লাইন থাকলেও পুরুষ ভোটারদের বু‌থের সামনে তেমন লাইন ছিল না।

বরিশালে ভোটার উপস্থিত কম

২৩নং সাগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা মালতি বেগম বলেন,  ‘এ কেন্দ্রে পুরুষদের কেন্দ্রে লাইন নাই। নারীদের অনেক ভিড়।’

নির্বাচন পর্যবেক্ষণে আসা এস এম নাসিরউদ্দিন বলেন,  অক্সফোর্ড মিশনার স্কুল কেন্দ্র, বিএম কলেজ কেন্দ্রসহ অনেকগুলো কেন্দ্র ঘুরেছি। ভোটাররা লাইন ধরে ভোট দিচ্ছেন। তবে তেমন ভিড় চোখে পড়েনি। 

তবে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় যেকোনও সময় বৃষ্টির আশঙ্কা করছেন ভোটাররা। কারণ বৃষ্টি নামলে ভোট দিতে সমস্যায় পড়বেন তারা।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের