ট্রাফিক সপ্তাহের ৭ দিনে বরিশালে আড়াই হাজার মামলা

বরিশাল প্রতিনিধি
১২ আগস্ট ২০১৮, ১০:০০আপডেট : ১২ আগস্ট ২০১৮, ১০:০২





বরিশাল ট্রাফিক সপ্তাহ উপলক্ষে বরিশাল মেট্রোপলিটনসহ জেলায় পরিচালিত অভিযানে ট্রাফিক আইন অমান্য করায় বিভিন্ন যানবাহন ও চালকদের বিরুদ্ধে আড়াই হাজার মামলা হয়েছে । গত রবিবার (৫ আগস্ট) থেকে শনিবার (১১ আগস্ট)পর্যন্ত সাত দিন এই ট্রাফিক সপ্তাহ চলে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার এএসএম ফাইজুর রহমান এ তথ্য জানান।



বরিশাল জেলা পুলিশের বিশেষ শাখার তথ্যনুযায়ী, সাতদিনে বিভিন্ন যানবাহন ও চালকদের বিরুদ্ধে বরিশাল জেলায় ১ হাজার ৪২৯ টি মামলা দায়ের এবং ১১ লাখ ৯৮ হাজার ৬ শত টাকা জরিমানা করা হয়েছে। এসব মামলার মধ্যে পুলিশ ১ হাজার ২৮২ টি মামলা এবং ৯ লাখ ১১ হাজার ১ শত টাকা জরিমানা এবং মোবাইল কোর্ট কর্তৃক ১৪৭ টি মামলা এবং ১ লাখ ৭ হাজার ৭ শত টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে বরিশাল মেট্রোপলিটন এলাকায় ট্রাফিক সপ্তাহের সপ্তম দিনের বিকেল ৫ টা পর্যšত বিভিন্ন যানবাহন ও চালকদের বিরুদ্ধে১ হাজার ১৪৬ টি মামলা হয়েছে।ড্রাইভিং লাইসেন্স না থাকা, গাড়িরর কাগজপত্রের মেয়াদ উত্তীর্ণ, যত্রতত্র গাড়ি পাকিং, অতিরিক্ত যাত্রী আরোহন করা, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করাসহ বিভিন্ন অপরাধের জন্য এসব মামলা হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার এএসএম ফাইজুর রহমান জানান, মামলার পাশাপাশি ৮ টি যানবাহন আটক করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৬টি মোটরসাইকেল ও ২টি মাহিন্দ্রা (থ্রি-হুইলার)। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি