জীবনানন্দের জন্য পশ্চিমবঙ্গ থেকে সাইকেল চালিয়ে বরিশালে

আনিসুর রহমান স্বপন, বরিশাল
২৫ আগস্ট ২০১৮, ১৩:৪৩আপডেট : ২৫ আগস্ট ২০১৮, ১৪:২৯

জীবনানন্দ দাসের বাড়ির সামনে কৃষ্ণেন্দু ভ্রমণ পিয়াসী কৃষ্ণেন্দু বেরা। বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরে।  ব্যবসার কাজে তিনি এর আগে ৬/৭ বার বাংলাদেশে এসেছেন। তবে এবার বাংলাদেশের এসেছেন ভিন্ন উদ্দেশ্যে। পাঁচ বন্ধু মিলে ‘বিশ্ব উষ্ণায়ন রোধের জন্য গাছ লাগান, কন্যা সন্তানকে বাঁচান এবং বাংলা ভাষা ও সংস্কৃতিকে ভালোবাসুন’ এমন সব বিষয়ে সচেতনতা বাড়াতে সাইকেল চালিয়ে বাংলাদেশ সংহতি ভ্রমণ করছেন তারা।  এছাড়া  বরিশালে জীবনানন্দ দাসের জন্মভিটা দেখারও পরিকল্পনা রয়েছে তাদের।

শুক্রবার (২৪ আগস্ট) রাতে কৃষ্ণেন্দুর সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তিনি বলেন,  গত ৩ আগস্ট চার বন্ধুরকে সঙ্গে নিয়ে রওনা দিয়ে ১১ আগস্ট হরিদাসপুর-বেনাপোল দিয়ে সীমান্ত অতিক্রম করে নড়াইল-কালিয়া-টুঙ্গীপাড়া মাওয়া হয়ে ঢাকায় পৌঁছান। পরে ঢাকা থেকে জীবনানন্দ দাসের বাড়ি দেখবেন বলে বরিশালে এসেছেন। ওঠেছেন রামকৃষ্ণ মিশনের বরিশাল শাখার অতিথিশালায়।  

তিনি বলেন,  ‘১২ বছর বয়সে সপ্তম শ্রেণিতে পড়ার সময় মা দীপ্তি বেরার কাছে অনেক গল্প শুনেছেন জীবনানন্দ দাসের কবিতার। পরে তার লেখা অনেক কবিতা নিজেও পড়েছি। তখন থেকেই ইচ্ছে ছিল কবির জন্মভিটা দেখার। একবার হলেও ধানসিঁড়ি নদীর জল স্পর্শ করবেন। সেই টানেই ছুটে এসেছেন বরিশালে।’

বরিশাল নগরীতে কৃষ্ণেন্দু বেরা বাংলাদেশের সব কিছু তাকে মুগ্ধ করলেও জীবনানন্দের বাড়িতে গিয়ে কিছুটা হতাশ হয়েছেন বলে জানিয়েছেন কৃষ্ণেন্দু। তিনি বলেন, ‘যে জীবনানন্দ দাসের বই বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেখছেন, পড়ছেন। তার বাড়িতে শুধু  ‘ধানসিঁড়ি’ নাম ফলকের গেট ছাড়া কিছুই নেই। আবার তার নামের লাইব্রেরিতে জীবনানন্দচর্চা সম্পর্কিত সম-সাময়িক কিছু নেই। আসলেই এগুলো খুবই দুঃখজনক।’

তিনি বলেন, বরিশালে মহাত্মা অশ্বিনী কুমার দত্তের বাড়িতেও গিয়েছেন। বসেছিলেন তমাল তলায়, যেখানে মহাত্মা গান্ধীও এসেছিলেন। এদের স্মৃতিও যথাযথভাবে সংরক্ষণ করা প্রয়োজন বলে তিনি মনে করেন।

শনিবার (২৫ আগস্ট) ধানসিঁড়ি নদী দেখতে যান কৃষ্ণেন্দু। এবপর বাংলাদেশের পর সাইকেল চালিয়ে বার্মা, শ্রীলঙ্কা, পাকিস্তানের যাওয়ার ইচ্ছে রয়েছে বলেও জানান তিনি।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের