বিসিসি নির্বাচন: ভোটকেন্দ্রে অনিয়মের অভিযোগে আবারও তদন্ত শুরু

বরিশাল প্রতিনিধি
৩০ আগস্ট ২০১৮, ২০:২০আপডেট : ৩০ আগস্ট ২০১৮, ২০:২০

বরিশাল সিটি করপোরেশন

গত ৩০ জুলাই অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে অর্ধশত ভোটকেন্দ্রে অনিয়মের অভিযোগের আবারও তদন্ত শুরু হয়েছে।  নগরীর কাশিপুর এলাকার সিনিয়র নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে  বৃহস্পতিবার সকাল ৯টা থেকে নির্বাচন কমিশনের (ইসি) তদন্তকারী দল এ তদন্ত কার্যক্রম শুরু করেছে।  

এর আগে গত ১১-১৪ আগস্ট পর্যন্ত ৩০টি ভোট কেন্দ্রের বিষয়ে তদন্ত করা হয়। এরপর আরও ২৬টি কেন্দ্র এ তদন্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। বৃহস্পতিবার ৩০ আগস্ট থেকে তদন্ত কাজ আবারও শুরু হয়েছে। এ নিয়ে বিসিসি নির্বাচন ২০১৮’র ১২৩ ভোট কেন্দ্রের মধ্যে ৫৬টি ভোটকেন্দ্রই তদন্তের আওতায় এলো। ৩০ আগস্ট সকাল ৯টা থেকে শুরু হয়ে এই তদন্ত ও স্বাক্ষ্যগ্রহণ ৩১ আগস্ট সন্ধ্যা পর্যন্ত চলবে।।

নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব ( নির্বাচন ব্যবস্থাপনা-২ ) খোন্দকার মিজানুর রহমানকে আহ্বায়ক করে গঠিত তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন, কমিশনের উপসচিব (চলতি দায়িত্ব) ফরহাদ হোসেন, নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপ-পরিচালক (প্রশিক্ষণ) শহিদ আব্দুস ছালাম, সিনিয়র সহকারী সচিব (সংস্থাপন- ২) মো. শাহআলম। এছাড়াও সিটি করপোরেশন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটানিং কর্মকর্তা মুজিবুর রহমানসহ অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

তদন্ত দলের আহ্বায়ক নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব ( নির্বাচন ব্যবস্থাপনা-২ ) খোন্দকার মিজানুর রহমান সংবাদকর্মীদের জানান, মোট ১৫টি ভোট কেন্দ্রের ফল স্থগিত এবং একটি কেন্দ্রে ভোট বন্ধ থাকার পর, রিটার্নিং কর্মকর্তাদের কাছে করা অভিযোগের ভিত্তিতে আরও ১৪টিসহ ৩০টি কেন্দ্রের তদন্ত গত ১১ থেকে ১৪ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। এরপর নির্বাচন কমিশনে সরাসরি করা আরও অভিযোগের ভিত্তিতে ২৬টি কেন্দ্রকে তদন্ত তালিকার অন্তর্ভূক্ত করে বৃহস্পতিবার থেকে তদন্ত শুরু হয়েছে। শুক্রবার রাতের মধ্যে এগুলোর তদন্ত শেষ হবে বলে তিনি আশা করছেন।

তিনি বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল ও ভোট গ্রহণ স্থগিত কেন্দ্রগুলোসহ অন্য যে কেন্দ্রগুলো থেকে অনিয়মের অভিযোগ করা হয়েছে সেগুলোর ব্যাপারে তদন্ত করা হবে। আমারা অনিয়মের ধরনসহ ওই সব কেন্দ্রে কারা দায়িত্বে ছিল সেটাও খতিয়ে দেখবো।’

তিনি আরও বলেন, ‘তদন্তের সময় সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার, ভোট কেন্দ্রের ইনচার্জসহ দায়িত্বরত পুলিশ সদস্য, আনসার প্লাটুন ও কমান্ডারদের সাক্ষ্য নেওয়া হচ্ছে। ওই সব কেন্দ্রের পোলিং অ্যাজেন্টদের বক্তব্যও আমরা শুনবো।’

তিনি বলেন, ‘তদন্তের ক্ষেত্রে আমারা কোনও প্রার্থীকে ডাকছি না। তবে প্রার্থীরা যদি কোনও বক্তব্য দিতে চান তাহলে সেটা আমরা নিচ্ছি। কোনও প্রার্থী যদি লিখিত অভিযোগ দিতে চায়, তাহলে সেটাও আমরা নিচ্ছি।’

মিজানুর রহমান বলেন, ‘তদন্ত শেষে আগামী ১৫ কার্য দিবসের মধ্যে রিপোর্ট নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে। এ তদন্তের ওপর ভিত্তি করে ওই সব কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ করা হবে, না সরকারিভাবে ফল ঘোষণা করা হবে, সে বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করবে।  নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বা বিবেচনার জন্য আমরা শুধু সবার মাতামত নিয়ে তার ওপর ভিত্তি করে রিপোর্ট দেব।’

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি