আব্দুর রব সেরনিয়াবাতের নামে হচ্ছে বরিশাল ল’ কলেজের নাম

বরিশাল প্রতিনিধি
০৩ অক্টোবর ২০১৮, ১০:০৫আপডেট : ০৩ অক্টোবর ২০১৮, ১০:১৮

বরিশাল ল` কলেজ প্রতিষ্ঠার ৫৫ বছর পর বরিশাল ল কলেজের নাম পরিবর্তন করা হচ্ছে। জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগ থেকে সাময়িকভাবে বহিঃষ্কৃত নেতা সৈয়দ ওবায়দুল্লাহ সাজুর আবেদনের পরিপ্রেক্ষিতে বরিশাল লকলেজের পরিচালনা পরিষদ নাম পরিবর্তনের এ সিদ্ধান্ত নিয়েছেন। কলেজের নাম পরিবর্তন করে ‘শহীদ আব্দুর রব সেরনিয়াবাত আইন মহাবিদ্যালয়’করা হবে।

সূত্র জানায়, লকলেজের পরিচালনা পরিষদের সভাপতি ও জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের কাছে লিখিতভাবে জেলা আইনজীবী সমিতির সদস্য, গণতান্ত্রিক আন্দোলন ও স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, ১৯৭৫ সালের ১৫ আগস্টে শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের নামানুসারে বরিশাল ল কলেজের নাম পরিবর্তন করে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত আইন মহাবিদ্যালয় করার আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও জেলা প্রশাসক অতিসম্প্রতি পরিষদের সভায় উল্লেখ করেন, শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের জেষ্ঠ্য পুত্র জেলা আওয়ামী লীগের সভাপতি ও মন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন আবুল হাসানাত আব্দুল্লাহ’র বাবার নামে কলেজটির নামাকরণ করা হলে আইনানুযায়ী তিনি ২৫ লাখ টাকাসহ মোট ৫০ লাখ টাকা অনুদান দেবেন। তার প্রতিশ্রুতির ভিত্তিতে কলেজ পরিচালনা পরিষদ কলেজটির নামকরণ পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করে। প্রসঙ্গত, ১৯৬৩ সালে বরিশালের কয়েকজন চাকরিজীবীর প্রচেষ্টা ও অক্লান্ত পরিশ্রম এবং সমাজের বিভিন্ন ব্যক্তির অনুদানে প্রতিষ্ঠিত হয়েছে বরিশাল ল কলেজ।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি