বরিশালে অগ্নিকাণ্ডে ১৬টি দোকান পুড়ে ছাই

বরিশাল প্রতিনিধি
২০ অক্টোবর ২০১৮, ১১:৪৭আপডেট : ২০ অক্টোবর ২০১৮, ১১:৪৭

বরিশালে আগুনে ঘরবাড়ি পুড়ি ছাই

বরিশালের বাকেরগঞ্জ বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১৬টি দোকান আগুনে পুড়ে ছাই হয়েছে। শনিবার (২০ অক্টোবর) ভোর ৫টার দিকে এ আগুনের সূত্রপাত ঘটে।

ফায়ার সার্ভিসের ডিএডি ফারুক হোসেন সিকদার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের মোট ৩টি ইউনিট ও স্থানীয়দের সহায়তায় প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেন, ১. ফজলু রহমান মোল্লা ২. কাজী মো. শাহয়ালম ৩. চান মিয়া ৪. সুখ রঞ্জন দাস ৫. সুরাম দাস ৬. মো. সালাম ৭. খোকন খলিফা ৮. মোস্তফা ৯. মহসিন ১০. তাজেম ১১. মিন্টু ১২. ছাত্তার ১৩. সুজন ১৪. বারেক ১৫. আজিজ খলিফা ১৬. আকাশ।

ফায়ার সার্ভিসের ডিএডি ফারুক হোসেন সিকদার (পটুয়াখালি এডি) জানান, বরিশাল থেকে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট, নলছিটির একটি ইউনিট এবং পটুয়াখালির একটি ইউনিট মিলে আগুন নিয়ন্ত্রণে এনেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিটের মাধ্যমে এ ঘটনা ঘটতে পারে। তবে, তদন্তের পর স্পষ্ট করে বলা যাবে।

ডিএডি ফারুক হোসেন সিকদার আরও জানান, ১৬টি দোকানের মধ্যে ৮টি দোকান ঘর বড় আকারের এবং বাকিগুলো ছোট আকারের। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১ থেকে দেড় কোটি টাকার মতো হতে পারে।

/এনএএস/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম