আদালতের সিঁড়ি থেকে হত্যা মামলার আসামির পলায়ন

পিরোজপুর প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০১৮, ১৬:৫৭আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ১৭:০৯

পিরোজপুর পিরোজপুরে আদালতের সিঁড়ি থেকে পালিয়েছে হত্যা মামলার এক আসামী। তার নাম আমানউল্লাহ (১৮)। সোমবার সকালে এই ঘটনা ঘটে। আমানউল্লাহ’র বাড়ি কাউখালী উপজেলার নাঙ্গুলী গ্রামে। পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির এ তথ্য জানিয়েছেন।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, উপজেলার সদর ইউনিয়নের নাঙ্গুলী গ্রামে ২৬ আগস্ট জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় আল আরাফা ইসলামী ব্যাংকের বরিশাল শাখার চাকরিজীবী মফিজ উল্লাহ মাহাফুজ নিহত ও বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় নিহতের ভাই আলামিন বাদী হয়ে ১০ জন নামীয় ও ৪ থেকে ৫ জন অজ্ঞাতনামাদের আসামি করে কাউখালী থানায় একটি মামলা দায়ের করেন।
কাউখালী থানার উপ-পরিদর্শক আলতাফ হোসেন জানান, ১ সেপ্টেম্বর ঢাকার পার গেন্ডারিয়া এলাকা থেকে আমানউল্লাহকে আটক করা হয়। এরপর তাকে আদালতে হাজির করলে সে আদালতের বিচারকের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
আসামিপক্ষের আইনজীবী আনোয়ার হোসেন স্বপন জানান, আমানউল্লাহ কারাগারে ছিল। মামলার তারিখ থাকায় সোমবার তাকে আদালতে আনা হয়।
তিনি আরও জানান, আদালতের বিচার কাজ শুরু হওয়ার আগে অন্য আসামিদের সঙ্গে তাকে আদালতের হাজতখানা থেকে কাঠগড়ায় নেওয়ার সময় সে হাতকড়ার ফাঁক গলিয়ে পালিয়ে যায়।
পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির জানান, আমানুল্লাহকে গ্রেফতারে তার গ্রামসহ পিরোজপুর জেলা ও পার্শ্ববর্তী এলাকায় অভিযান চলছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান