ভাণ্ডারিয়ায় মোস্তাফিজুর রহমান ইরানকে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুর প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০১৮, ১৬:৫৮আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ১৭:০৯

ভাণ্ডারিয়া বিএনপির একাংশের সংবাদ সম্মেলন পিরোজপুর-২ (ভাণ্ডারিয়া-ইন্দুরকানী-কাউখালী) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ভাণ্ডারিয়া বিএনপির একাংশ। রবিবার (৯ ডিসেম্বর) দুপুরে ভাণ্ডারিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ইরানকে অবাঞ্ছিত ঘোষণা রা হয়। এর আগে বিএনপির নেতাকর্মীরা ভাণ্ডারিয়া শহরে  ইরানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও তার কুশপুত্তলিকা দাহ করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান দিলু। উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য জাকির হোসেন বাচ্চু সিকদার, ভাণ্ডারিয়া পৌর বিএনপির সভাপতি মো. মনির হোসেন আকন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আঃ মান্নান হাওলাদার, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক কালাম মল্লিক, ছাত্রদল নেতা শামীম ও হাসান মুন্সী প্রমুখ। 

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, মোস্তাফিজুর রহমান বর্তমান সরকারের দালাল। এ এলাকায় তার কোনও সংগঠন নেই। নেতাকর্মী কিছুই নেই। তিনি একজন জনবিচ্ছিন্ন নেতা।

ইরানের মনোনয়ন বাতিল করে ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি শিল্পপতি আহমেদ সোহেল মঞ্জুর সুমনকে মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম