বিএনপি প্রার্থীরা জনরোষের ভয়ে আছে: তোফায়েল আহমেদ

ভোলা প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০১৮, ০১:২১আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ০৯:৩৩

তোফায়েল আহমেদ আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘গত ১০ বছর ধরে বিএনপি প্রার্থীরা তাদের নির্বাচনি এলাকায় আসেনি। এখন তারা জনরোষের ভয়ে আছে। তাই কিছু না করে ঢাকায় বসে খবরের কাগজে বিবৃতি দেয়। কিন্তু আমরা বিরোধীদলে থাকা অবস্থায় নিয়মিত এলাকায় এসেছি।’

বৃহস্পতিবার বিকালে ভোলা-১ আসনের পশ্চিম ইলিশা ইউনিয়নের চর জাঙ্গালিয়া স্কুল অ্যান্ড কলেজে মাঠে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।

আগামী নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় বিজয়ী করার আহ্বান জানিয়ে তোফায়েল বলেন, ‘শেখ হাসিনা গরীব, দুঃখী মেহনতি মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন তার পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো। আজ তাই তিনি আন্তর্জাতিক বিশ্বের মর্যাদাশীল নেতা।’

তিনি বলেন, শেখ হাসিনার সরকার গরিব মানুষের জন্য ১০ টাকা কেজি দরে চাল দিচ্ছে। অসহায় মানুষের জন্য ভিজিএফ কার্ড দেওয়া হয়। বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ অনেক সুজোগ সুবিধা দেওয়া হচ্ছে।’

ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. ছগির মাস্টারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সম্পাদক আব্দুল মমিন টুলু, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ।

/আইএ/এসএসএ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের