নির্বাচন বাতিল, নির্দলীয় সরকারের অধীনে পুনর্নির্বাচন এবং নোয়াখালীতে গৃহবধূকে গণধর্ষণের বিচার চেয়ে বরিশালে প্রতিবাদ অবস্থান কর্মসূচি পালন করেছে বাম গনতান্ত্রিক জোট। বৃহস্পতিবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় নগরীর টাউন হলের সামনে সদর রোডে মুখে কালো কাপড় বেঁধে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়কারী ডা. মনিষা চক্রবর্তী, কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি একে আজাদ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক অধ্যাপক দলীলুর রহমানসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনকে তারা দেখেছেন নজিরবিহীন ভোট ডাকাতির নির্বাচন হিসেবে। এ কারণে এ নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে নির্বাচনি সহিংসতা ও গণধর্ষণের ঘটনায় বিচারের দাবি জানান তারা।







