ঢাকায় নিখোঁজ রাসেলের মৃতদেহ কীর্তনখোলা নদী থেকে উদ্ধার

বরিশাল প্রতিনিধি
১১ জানুয়ারি ২০১৯, ১৯:১৬আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ১৯:২৯

লাশ উদ্ধার বরিশালের কীর্তনখোলা নদী থেকে ঢাকার কেরানীগঞ্জ থেকে নিখোঁজ রাসেলের (৩২) মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১১ জানুয়ারি) দুপুরে নগরীর চাঁদমারী এলাকা থেকে অর্ধগলিত মৃতদেহটি উদ্ধার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

ওসি নুরুল ইসলাম জানান, মৃতদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে। এরপর ময়নাতদন্তের জন্য লাশ শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, অজ্ঞাত পরিচয়ের মৃতদেহের প্যান্টের পকেট থেকে উদ্ধারকৃত কাগজপত্রের মধ্যে একটি মোবাইল নম্বর পাওয়া যায়। ওই নম্বরে কল করে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়।

রাসেলের মামা জানিয়েছেন, ৭ দিন আগে বাসা থেকে বের হওয়ার পর থেকে রাসেল নিখোঁজ ছিল।

৪/৫ দিন ধরে পানিতে থাকায় মৃতদেহে পচন ধরেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া সম্ভব হবে বলে জানান ওসি।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস