বরিশালে জেলিযুক্ত চিংড়ি বিক্রির অভিযোগ দুই মাছ বিক্রেতার দণ্ড

বরিশাল প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০১৯, ১৭:১৬আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ১৮:৪৯

কারাদণ্ড

বরিশাল নগরীতে জেলিযুক্ত চিংড়িসহ আটক দুই মাছ বিক্রেতাকে সাতদিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকালে তাদের নগরীর পোর্ট রোডের মৎস্য অবতরণ কেন্দ্র থেকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন জাফর জমাদ্দার ও মিলন পাল।

জেলা মৎস্য দফতরের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানান, মৎস্য বিভাগের সহায়তায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রূম্পা ঘোষের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানকালে জেলিযুক্ত ৪০ কেজি চিংড়ি জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুই মাছ বিক্রেতাকে আটক করা হয়। আটক জেলেরা জেলিযুক্ত চিংড়ি বিক্রির কথা স্বীকার করলে তাদের সাতদিন করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। দণ্ড ঘোষণার পরপরই তাদের কারাগারে পাঠানো হয়েছে। জেলিযুক্ত ৪০ কেজি চিংড়ি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের