বরগুনায় হরিণের মাংস ও চামড়া উদ্ধার

বরগুনা প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:০৬ আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:০৬

উদ্ধার হরিণের চামড়া ও মাংস সুন্দরবনের বরগুনা অংশে অভিযান চালিয়ে এক মণ হরিণের মাংস, একটি মাথা ও দুটি চামড়া উদ্ধার করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) ভোরে পাথরঘাটা উপজেলার পক্ষিদিয়া এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করা যায়নি। পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার সাব-লেফটেন্যান্ট জহুরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার সাব-লেফটেন্যান্ট জহুরুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদেরভিত্তিতে জানতে পারি, একটি চক্র সুন্দরবন থেকে হরিণ শিকার করে এনে লোকালয়ে বিক্রি করছে। এই সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা সুন্দরবন সংলগ্ন বলেশ্বর ও পায়রা নদীর মোহনার পক্ষিদিয়া এলাকায় অভিযানে চালান। এসময় শিকারিরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণের মাংস, মাথা ও চামড়া রেখে পালিয়ে যায়।’

উদ্ধার হরিণের চামড়া ও মাংস জহুরুল ইসলাম আরও বলেন, ‘বুধবার কোনও এক সময় সুন্দরবন থেকে হরিণগুলো শিকার করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছি। উদ্ধার হওয়া মাংস ও মাথা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কেরোসিন দিয়ে পুড়িয়ে মাটিতে পুতে ফেলা হয়েছে। চামড়া দুটি সংরক্ষণের জন্য রাখা হয়েছে।’

/এমএফ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানা পর্যায়েও সাইবার নজরদারি, ‘অপতথ্য’ নির্ধারণ করবে কে
থানা পর্যায়েও সাইবার নজরদারি, ‘অপতথ্য’ নির্ধারণ করবে কে
কেরি প্যাকারের ওয়ার্ল্ড সিরিজ যেভাবে বদলে দিয়েছিল ক্রিকেট
কেরি প্যাকারের ওয়ার্ল্ড সিরিজ যেভাবে বদলে দিয়েছিল ক্রিকেট
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
নিজেকে যতটা ভালো ভাবেন, সত্যিই কি ততটা? ৭ প্রশ্নে করুন পরীক্ষা
নিজেকে যতটা ভালো ভাবেন, সত্যিই কি ততটা? ৭ প্রশ্নে করুন পরীক্ষা
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ