মৃত রোগীর স্বজনদের হামলায় এসআইসহ আহত ৪

বরিশাল প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০১৯, ১০:১৪আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১০:২৬

শেবাচিম বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত এক রোগীর স্বজনদের হামলায় এসআইসহ চারজন জন আহত হয়েছেন। রবিবার বিকালে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, হাসপাতালের প্রিজন সেলের দায়িত্বে থাকা এসআই মো. নাজমুল, ব্রাদার শাহাদত হোসেন, ট্রলিম্যান মো. ইসাহাক ও মো. সবুজ।

ব্রাদার শাহাদত হোসেন জানান, বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের কাংশি গ্রামের বাসিন্দা ও ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আবু আনছারের (৪৮) মাথায় গাছের ডাল পড়ে। আশঙ্কাজনক অবস্থায় তাকে মেডিক্যালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর তারা লাশ নিয়ে দ্রুত চলে যেতে চায়। দুর্ঘটনায় নিহত হওয়ায় এসআই নাজমুল তাদেরকে আইনি বিষয়টি বুঝিয়ে বলেন। কিন্তু নিহতের স্বজনরা তারা কিছু মানতে নারাজ। এসময় নিহতের স্ত্রী আছমা বেগমসহ ৭/৮ জনের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তারা এসআই নাজমুলের ওপর হামলা চালায়। নাজমুলকে রক্ষা করতে গেলে বাকিদের ওপরও হামলা চালানো হয়।

এ ব্যাপারে ঘটনাস্থলে থাকা কোতোয়ালি পুলিশের এসআই ফজলুল হক জানান, বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়েছে।

জরুরি বিভাগের চিকিৎসক আমিরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় মৃত্যু হওয়ায় লাশের ময়নাতদন্তের প্রয়োজন হয়। এ বিষয়টি মৃতের স্বজনরা কোনোভাবেই বুঝতে চাচ্ছিল না। এক পর্যায়ে তারা হামলা চালালে এসআইসহ ৪ জন আহত হন। পরে মানবিক দিক বিবেচনা করে পুলিশ কমিশনার মোশারেফ হোসেনের নির্দেশে লাশ ও হামলাকারীদের ছেড়ে দেওয়া হয়।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১০ মাস ধরে বিচারক নেই, হাজিরা আর তারিখেই ঝুলছে ৪ হাজার মামলা
সাদুল্লাপুর আদালত১০ মাস ধরে বিচারক নেই, হাজিরা আর তারিখেই ঝুলছে ৪ হাজার মামলা
বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়কে ঝরলো ৪ প্রাণ
বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়কে ঝরলো ৪ প্রাণ
‘এআই মানবতার জন্য হুমকি হতে পারে’, অ্যানথ্রপিক ছাড়লেন গবেষক
‘এআই মানবতার জন্য হুমকি হতে পারে’, অ্যানথ্রপিক ছাড়লেন গবেষক
সাতক্ষীরায় ৪১ জন কুষ্ঠরোগী শনাক্ত, বাড়ছে উদ্বেগ
সিএসএস-এর তথ্যসাতক্ষীরায় ৪১ জন কুষ্ঠরোগী শনাক্ত, বাড়ছে উদ্বেগ
সর্বাধিক পঠিত
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন