পিরোজপুরের ইন্দুরকানীতে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মার্চ) সকালে উপজেলার বালিপাড়া ইউনিয়নের চন্ডিপুর মালবাড়ি ব্রিজ সংলগ্ন বাঁশগাড়ি খাল থেকে এ লাশ উদ্ধার করা হয়। ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান লাশ এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, আজ (মঙ্গলবার) সকাল ৮টার দিকে স্থানীয়রা বাঁশগাড়ি খালে বস্তাবন্দি একটি লাশ ভাসতে দেখে থানা খবর দেন। পরে পুলিশ সেখানে গিয়ে খাল থেকে লাশটি উদ্ধার করে।
ওসি বলেন, ‘একটি সিমেন্টের বস্তায় লাশের পা থেকে কোমর পর্যন্ত বাঁধা ছিল। বয়স আনুমানিক ৩০-৩২ বছর হতে পারে। তার পরনে গ্যাবাডিনের প্যান্ট ও গায়ে লাল-কালো স্টেপের ফুল-হাতা শার্ট ছিল। গলায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি ৫-৭ দিন আগের হতে পারে।’ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।






