নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও ভিডিওচিত্র ধারণ, আটক ২

বরিশাল প্রতিনিধি
১২ মার্চ ২০১৯, ১৫:৫৩আপডেট : ১২ মার্চ ২০১৯, ১৯:২৪

ধর্ষণ মামলার প্রধান আসামি শাওন এবং গ্রেফতার দুই আসামি সাইফুল ও সরোয়ার বরিশালের গৌরনদী উপজেলায় নবম শ্রেণির মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ এবং তা ভিডিও ধারণের অভিযোগে বেসরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের দুই ছাত্রকে আটক করেছে পুলিশ। তবে ধর্ষণ মামলার প্রধান আসামি শাওন পলাতক রয়েছে। সোমবার দুপুরে নির্যাতিতার মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। গৌরনদী মডেল থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করেছেন ।

ধর্ষণের অভিযোগে আটক দুই ছাত্র হলো গৌরনদীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র গাইবান্ধার বাসিন্দা সাইফুল রহমান ও একই সেমিস্টারের ছাত্র শেরপুরের বাসিন্দা সরোয়ার হোসেন। নির্যাতনের শিকার ছাত্রীর প্রেমিক ও মামলার প্রধান আসামি শাওন পলাতক রয়েছে। সে ওই কলেজের একই সেমিস্টারের ছাত্র ও পটুয়াখালীর বাসিন্দা।

জানা গেছে, মোবাইল ফোনে ওই ছাত্রীর সঙ্গে শাওনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর তাদের সাক্ষাৎও হয়। গত ৭ ফেব্রুয়ারি শাওন তার প্রেমিকাকে ফোন করে উপজেলা সদরের জান্নাত মঞ্জিলের ভাড়া বাসায় আসতে বলে। ওই বাসার একটি ফ্ল্যাটে ধর্ষণকারীরা একসঙ্গে বসবাস করতো। ওই বাসায় আসার পর ওই ছাত্রীকে তারা তিনজন মিলে ধর্ষণ করে। এ সময় তারা ধর্ষণের ভিডিও ধারণ করে। পরে ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ১১ ফেব্রুয়ারি ও ১২ ফেব্রুয়ারি একইভাবে তাকে ধর্ষণ করে। বিষয়টি জান্নাত মঞ্জিলের মালিক জানতে পেরে তিন ধর্ষককে বাসা থেকে নামিয়ে দেন। এরপর তারা উপজেলার নাঠৈ এলাকায় বাসা ভাড়া নেয়। রবিবার রাতে ওই কিশোরী ধর্ষণের কথা জানানোর পর গৌরনদী মডেল থানা পুলিশ নাঠৈ থেকে ওই দুজনকে আটক করে। বিষয়টি টের পেয়ে মামলার প্রধান আসামি শাওন পালিয়ে যায়।

এ ব্যাপারে গৌরনদী থানার ওসি সরোয়ার হোসেন জানান, এ ঘটনায় নির্যাতিতার মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এই মামলায় আটকদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। পলাতক শাওনকে আটকের চেষ্টা চলছে। ডাক্তারি পরীক্ষার জন্য ছাত্রীকে শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের