টর্নেডোতে ক্ষতিগ্রস্ত বরগুনার ৭০০ পরিবারকে দেওয়া হবে আর্থিক সহায়তা

বরগুনা প্রতিনিধি
১৪ মার্চ ২০১৯, ০৭:১২আপডেট : ১৪ মার্চ ২০১৯, ০৭:১৪
image

টর্নেডোতে ক্ষতিগ্রস্ত বরগুনার ৭০০ পরিবারকে দেওয়া হবে আর্থিক সহায়তা বরগুনা সদর ও পাথরঘাটা উপজেলার ৭০০ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার কর্মসূচি বাস্তবায়ন করছে স্থানীয় উন্নয়ন সংগঠন জাগোনারী। বুধবার (১৩ মার্চ) বরগুনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাগোনারীর বাস্তবায়নাধীন ‘টর্নেডো রেসপন্স-২০১৯’ প্রকল্পের অবহিতকরণ সভায় জানানো হয়েছে, ২৮ ফেব্রুয়ারির আকস্মিক টর্নেডোতে ক্ষতিগ্রস্ত ৭০০ পরিবারকে সহায়তার জন্য ইউকেএইড ও স্টার্ট ফান্ড বাংলাদেশের আর্থিক সহযোগিতায়, ‘প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের’ কারিগরি সহায়তায় স্থানীয় উন্নয়ন সংগঠন জাগোনারী এ প্রকল্পটি বাস্তবায়ন করছে।
প্রকল্পের অধীনে, প্রথম ধাপে ৭০০ পরিবারকে চার হাজার ৫০০ টাকা করে এবং দ্বিতীয় ধাপে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে সাত হাজার টাকা করে ও আংশিক ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারকে তিন হাজার ৫০০ টাকা শর্তহীন আর্থিক সহায়তা প্রদান করা হবে। এছাড়াও প্রকল্পের অধীনে দুই উপজেলায় ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর জন্য সুপেয় পানি নিশ্চিত করতে ২০ হাজার টাকা ব্যয়ে ১০টি পুকুর খনন করা হবে।
প্রকল্প অবহিতকরণ সভায় জাগোনারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক কবীর মাহমুদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি চিত্ত রঞ্জন শীল, ‘প্লান ইন্টারন্যাশনাল, বাংলাদেশের’ বরিশাল বিভাগীয় ব্যবস্থাপক শাহরুখ সোহেল, ডিআরএম প্রকল্পের প্রধান ইমামুল আজম শাহী ও প্রকল্প ব্যবস্থাপক ডিউক ইবনে আমিন প্রমুখ।

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের