কীর্তনখোলা নদী থেকে বালু উত্তোলনের দায়ে পাঁচজনের কারাদণ্ড

বরিশাল প্রতিনিধি
০৩ এপ্রিল ২০১৯, ১৭:৪৭আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ১৭:৪৭

ভ্রাম্যমাণ আদালত

বরিশালের কীর্তনখোলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পাঁচজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী এই দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, মো.সোহেল, মো.সবুজ, মো.রেজাউল, জসিম হাওলাদার এবং মো.মহসিন। বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসনের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সকালে সদর উপজেলার চরমোনাই সংলগ্ন কীর্তনখোলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে একটি ড্রেজারসহ পাঁচজনকে আটক করে কোস্টগার্ড। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। 

বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসনের এই তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের