‘কিছু দুর্বৃত্তের কারণে প্রধানমন্ত্রীর সফলতাকে ম্লান হতে দিতে পারি না’

ভোলা প্রতিনিধি
২০ এপ্রিল ২০১৯, ১৭:৩৭আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ১৭:৫০

বক্তব্য রাখছেন তোফায়েল আহমেদ (ছবি– প্রতিনিধি)

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য  ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে অনেক কিছু অর্জিত হয়েছে। বিশ্ব এখন বাংলাদেশকে মর্যাদাশীল দেশ হিসেবে গণ্য করছে। একইসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মর্যাদাশীল নেতা হিসেবে সম্মানিত করা হচ্ছে। কিছু দুর্বৃত্তের কারণে তার পরিশ্রম ও সফলতাকে ম্লান হতে দিতে পারি না। তাই আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে এসব দুর্বৃত্তকে দমন করতে হবে।’

শনিবার (২০ এপ্রিল) সকালে ভোলা সদর হাসপাতাল চত্বরে জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সামাজিক অপরাধ দমনে দ্রুত বিচার চেয়ে তোফায়েল আহমেদ বলেন, ‘অপরাধীকে মনে করতে হবে, আমি অপরাধ করলে পার পাবো না। এই অনুভূতি যতক্ষণ না হবে, ততক্ষণ অপরাধীদের হাত থেকে মানুষ মুক্তি পাবে না।’

তিনি আরও বলেন, ‘সরকার সিদ্ধান্ত নিয়েছে, কয়েক হাজার ডাক্তার নিয়োগের। যে পরিমাণ ডাক্তার থাকার কথা, সেই পরিমাণ ডাক্তার নেই।’

ভোলা জেলা সিভিল সার্জন ডা. রথিন্দ্রনাথ মজুমদারের সভাপত্বিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন– জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিক, জেলা পরিষদ চেয়ারম্যান মো. আবদুল মমিমন টুলূ, পুলিশ সুপার মো. মোকতার হোসেন, ভোলা সদর উপজেলার চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন প্রমুখ।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের