ডিঙি নৌকায় করে ভাসমান পেয়ারা হাট ঘুরে উচ্ছ্বসিত মার্কিন রাষ্ট্রদূত

ঝালকাঠি প্রতিনিধি
১১ জুলাই ২০১৯, ১৭:২৯ আপডেট : ১১ জুলাই ২০১৯, ১৭:৩৯

ডিঙি নৌকায় উঠছেন মার্কিন রাষ্ট্রদূত (ছবি– প্রতিনিধি)

ঝালকাঠি সদর উপজেলার ভীমরুলি গ্রামে ভাসমান পেয়ারা হাট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ৯টায় জেলা পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে ভিমরুলি গ্রামে পৌঁছান রবার্ট মিলার। ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী ও পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন ফুল দিয়ে তাকে স্বাগত জানান।

ডিঙি নৌকায় ভাসমান পেয়ারা হাট ঘুরছেন মার্কিন রাষ্ট্রদূত (ছবি– প্রতিনিধি)

স্থানীয়রা জানান, ডিঙি নৌকায় চড়ে ভাসমান পেয়ারা হাট ঘুরে দেখেন আর্ল রবার্ট মিলার। এসময় তিনি সাধারণ পেয়ারা ও সবজি চাষিদের সঙ্গে কথাও বলেন।

পেয়ারা হাটে নৌ-ভ্রমণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত। এসময় নিজের উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, এমন সুন্দর এক জায়গায় আসতে পেরে অনেক ভাল লেগেছে। মনোরম পরিবেশ। পেয়ারা ও অন্য সবজির বাগান দেখে অভিভূত হয়েছি।

ডিঙি নৌকায় মার্কিন রাষ্ট্রদূত (ছবি– প্রতিনিধি)

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চকবাজারের আগুন নেভাতে গিয়ে অসুস্থ ফায়ার সার্ভিসের ২ কর্মী
চকবাজারের আগুন নেভাতে গিয়ে অসুস্থ ফায়ার সার্ভিসের ২ কর্মী
৮ ঘণ্টা পেরোলেও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন
৮ ঘণ্টা পেরোলেও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন
মোটা অংকের ঋণ পাচ্ছে ন্যাশনাল ব্যাংক, গ্রাহকরা টাকা ফেরত পাচ্ছেন কবে
মোটা অংকের ঋণ পাচ্ছে ন্যাশনাল ব্যাংক, গ্রাহকরা টাকা ফেরত পাচ্ছেন কবে
বেতন নেই, কাজ নেই: মাথার ওপর যুদ্ধের আতঙ্ক
বেতন নেই, কাজ নেই: মাথার ওপর যুদ্ধের আতঙ্ক
সর্বাধিক পঠিত
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
এমপিদের পাত্তা দেন না কেন? আপনারা কি আসমান থেকে এসেছেন: এমপি বেলাল
এমপিদের পাত্তা দেন না কেন? আপনারা কি আসমান থেকে এসেছেন: এমপি বেলাল