দু’জন চিকিৎসক দিয়ে চলছে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

এস এম রেজাউল করিম, ঝালকাঠি
১৮ সেপ্টেম্বর ২০১৯, ১১:২৪আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১২:১৮

দু’জন চিকিৎসক দিয়ে চলছে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক সংকট ও জনবলের অভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স। ১৫ জন চিকিৎসকের জায়গায় সেখানে মাত্র দু’জন দিয়ে চিকিৎসাসেবা চলছে। এতে উপজেলাবাসী চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যায় উন্নীত করা হলেও বাস্তবে সেবাদানের ক্ষেত্রে কোনও উন্নতি ঘটেনি। এখানে অপারেশন থিয়েটার স্থাপন করা হলেও কোনও বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ দেওয়া হয়নি। প্রতিদিন এখানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে রোগীরা এসে চিকিৎসক না পেয়ে জেলা সদর হাসপাতালে চলে যান। এছাড়া অপারেশন থিয়েটারে স্থাপিত কোটি টাকার যন্ত্রপাতি ব্যবহার না হওয়ায় নষ্ট হয়ে যাচ্ছে।
অভিযোগকারীরা জানান, রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় চিকিৎসক না থাকায় হাসপাতালের জরুরি বিভাগে ডাক্তারের পরিবর্তে হাসপাতালের পিয়ন আর ওয়ার্ড বয়রা বিভিন্ন সময়ে চিকিৎসা দেন। ডাক্তার না থাকায় ব্যান্ডেজ, সেলাইসহ ছোটখাটো বিভিন্ন অস্ত্রোপচার পিয়ন আর ওয়ার্ড বয়রাই করে থাকেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুনিয়র কনসালটেন্ট-সার্জারি, জুনিয়র কনসালটেন্ট-গাইনি, জুনিয়র কনসালটেন্ট-মেডিসিন, জুনিয়র কনসালটেন্ট-এনেসথেসিয়া, ডেন্টাল সার্জন, সহকারী সার্জনসহ অনেক চিকিৎসকের পদ র্দীঘদিন ধরে শূন্য আছে। ৫০ শয্যা হাসপাতাল হিসেবে খাদ্য বরাদ্দ পাওয়া গেলেও চাহিদা অনুযায়ী ওষুধপত্রসহ চিকিৎসক ও জনবল পোস্টিং দেওয়া হয়নি। অথচ এ হাসপাতালে প্রতিদিন ইনডোরে প্রায় ৬০-৭০ এবং আউটডোরে ১৫০-২০০ জন রোগী চিকিৎসা নিতে আসেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, ‘বর্তমানে দুই জন ডাক্তার দিয়ে চলছে চিকিৎসা কার্যক্রম। ডাক্তার সংকটসহ বিভিন্ন সমস্যার কথা জানিয়ে লিখিত ও মৌখিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও প্রতিকার পাওয়া যাচ্ছে না।’

/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ