ঝালকাঠিতে ধর্ষণের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা

ঝালকাঠি প্রতিনিধি
০৭ অক্টোবর ২০১৯, ১৮:০২আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ১৮:০২

মামলা ঝালকাঠি সদরে এক নারীকে (২৮) ধর্ষণের অভিযোগে শাওন মোল্লা ওরফে সোহাগ (৩৫) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রবিবার (৬ অক্টোবর) রাতে ঝালকাঠি সদর থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগী ওই নারী। পুলিশকে তিনি জানান, গত ১৫ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত বেশ কয়েকবার শাওন মোল্লার বাড়িতে ধর্ষণের শিকার হন তিনি।

অভিযুক্ত শাওন মোল্লা জেলা সদরের গাবখান এলাকার বাসিন্দা।

মামলার বিবরণে জানা যায়, ঝালকাঠি সদরের লালমোহন এলাকার এক নারী তার স্বামীর সঙ্গে বিরোধের জেরে আদালতে মামলা করতে যান। সেখানে শাওন মোল্লার সঙ্গে তার পরিচয় হয়। শাওন মোল্লা তাকে মামলায় সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন এবং তার বাসায় থাকতে বলেন। পরে শাওনের বাসায় ভুক্তভোগী ওই নারী অবস্থান করলে গত ১৫ ফেব্রুয়ারি তাকে ধর্ষণ করে শাওন। পরে বিয়ের কথা বলে ৩ মার্চ পর্যন্ত বেশ কয়েকবার ধর্ষণ করে সে। পরবর্তী সময়ে ওই নারীকে বিয়ে করতে অস্বীকার করে শাওন।

ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু তাহের মিয়া জানান, এক নারী শাওনা মোল্লার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। শাওনকে গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চলছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী