আতিথেয়তায় বাংলাদেশিরাই সেরা: রিভা গাঙ্গুলী

ঝালকাঠি প্রতিনিধি
১৪ অক্টোবর ২০১৯, ০৪:৪৫আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ০৪:৫১

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন রিভা গাঙ্গুলী (ছবি– প্রতিনিধি)

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাস বলেছেন, ‘আতিথেয়তায় বাংলাদেশিরাই সেরা। পারিবারিক পরিবেশে তাদের অভ্যর্থনায় আমরা সব সময় অভিভূত।’

রবিবার (১৩ অক্টোবর) সকালে ঝালকাঠির ভীমরুলি গ্রামের পেয়ারা বাগান এবং ভাসমান হাট-বাজার পরিদর্শন শেষে সার্কিট হাউজে সাংবাদিকদের কাছে অনভূতি প্রকাশকালে একথা বলেন ভারতের রাষ্ট্রদূত।

সকাল ৮টায় তিনি বরিশাল থেকে ঝালকাঠি সদর উপজেলার ভীমরুলি গ্রামে আসেন। সেখানে জেলা প্রশাসক মো. জোহর আলী এবং পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন তাকে ফুলেল শুভেচ্ছা জানান। রীভা গাঙ্গুলী দাস প্রথমে ভীমরুলি গ্রামের সার্বজনীন মন্দির ঘুরে দেখেন। এরপর নৌকায় চড়ে ভীমরুলি খালের ২ কিলোমিটার এলাকা, আশপাশের পেয়ারা অরণ্য আর ভাসমান হাট-বাজার ঘুরে দেখেন। পেয়ারা অঞ্চল পরিদর্শন শেষে সকাল ১০টায় ঝালকাঠি সার্কিট হাউজে ভারতের রাষ্ট্রদূত গার্ড অব অনার গ্রহণ শেষে বরিশালের উদ্দেশে যাত্রা করেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান