বোরহানউদ্দিনে পুলিশ-এলাকাবাসীর সংঘর্ষে চার জন নিহত

সোমবার সমাবেশের আহ্বান মুসলিম ঐক্য পরিষদের

ভোলা প্রতিনিধি
২০ অক্টোবর ২০১৯, ১৮:৫৭আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ১৮:৫৭

সোমবার সমাবেশের আহ্বান মুসলিম ঐক্য পরিষদের ভোলার বোরহানউদ্দিনে পুলিশ-এলাকাবাসীর সংঘর্ষে চার জন নিহতের ঘটনায় প্রতিবাদ সমাবেশের আহ্বান জানিয়েছে মুসলিম ঐক্য পরিষদ। সোমবার (২১ অক্টোবর) সকাল ১১টায় ভোলা সরকারি স্কুল মাঠে এই সমাবেশের আহ্বান জানানো হয়।
রবিবার বিকালে ভোলা প্রেস ক্লাবের সামনে সংগঠনের নেতারা সোমবারে প্রতিবাদ সভা ঘোষণার পাশাপাশি ৬ দফা দাবি তুলে ধরেছেন।
দাবিগুলো হচ্ছে- বিপ্লব চন্দ্র শুভর ফাঁসি কার্যকর, নিহতদের লাশ বিনা পোস্টমোর্টেমে পরিবারের কাছে হস্তান্তর, আহতদের সরকারি খরচে চিকিৎসা, ভোলার পুলিশ সুপার ও বোরহানউদ্দিনের ওসিকে প্রত্যাহার, নিহতদের ক্ষতিপূরণ প্রদান ও গ্রেফতারদের বিনা শর্তে মুক্তি প্রদান।
সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের ব্যানারে মাওলানা বশির উদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা তরিকুল ইসলাম, আতাউর রহমান, তাজউদ্দিন ফারুকী ও মিজানুর রহমান।
এর আগে, ভোলার বোরহানউদ্দিন উপজেলা সদরের ঈদগাহ মসজিদ চত্বরে পুলিশ-গ্রামবাসী সংঘর্ষে চার ব্যক্তি বুলেটবিদ্ধ হয়ে নিহত ও দেড় শতাধিক জন আহত হন। জানা গেছে, ফেসবুকের এক আইডি থেকে মহানবী (স.) কে কথিত ‘কটূক্তি’র জের ধরে রবিবার (২০ অক্টোবর) তৌহিদি জনতার ব্যানারে ডাকা বিক্ষোভ মিছিল ও সমাবেশ আগেভাগে শেষ করার নির্দেশ দেওয়ায় ঘটনাস্থলে পরে আসা গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এসময় পুলিশ আত্মরক্ষার্থে রাবার বুলেট ছুড়লে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: 
যেভাবে বোরহানউদ্দিনে হামলা-সংঘর্ষ

বোরহানউদ্দিনে পুলিশ-এলাকাবাসী সংঘর্ষে নিহত ৪, অর্ধশতাধিক আহত

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী