বরগুনায় ‘বুলবুল’ মোকাবিলায় প্রস্তুত ১০ হাজার স্বেচ্ছাসেবক

বরগুনা প্রতিনিধি
০৮ নভেম্বর ২০১৯, ১৯:৩০আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ১৯:৪৬

জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি প্রস্তুতি সভা (ছবি– প্রতিনিধি)

ঘূর্ণিঝড় ‘বুলবুলে’র ক্ষয়ক্ষতি মোকাবিলায় বরগুনায় ৫০৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। ৮টি জরুরি কন্ট্রোল রুম খোলাসহ ঘূর্ণিঝড় ‘বুলবুলে’র প্রভাব মোকাবিলায় ৪২টি মেডিক্যাল টিম ও ১০ হাজার স্বেচ্ছাসেবককেও প্রস্তুত করা হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) বিকাল ৪টায় জেলা প্রশাসক মিলনায়তনে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি জরুরি প্রস্তুতি সভা করেছে। জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর সভাপতিত্বে সভায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক, স্বেচ্ছাসেবক ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসময় বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, ‘বরগুনায় ৫০৯টি সাইক্লোন শেল্টার, ৪২টি মেডিক্যাল টিম, ৮টি জরুরি কন্ট্রোল রুমসহ সিপিপি, রেড ক্রিসেন্ট ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের ১০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, ‘বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া ট্রলারগুলো তীরে ফিরতে শুরু করেছে। ইতোমধ্যে হাজারো ট্রলার নিরাপদ আশ্রয়ে ফিরেছে। বেড়িবাঁধের বাইরের লোকজনকে সরিয়ে নিয়ে আসা হচ্ছে। সবমিলিয়ে যেকোনও পরিস্থিতি মোকাবিলায় বরগুনা জেলা প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের