সব ধর্মের মানুষ মিলেমিশে না থাকলে মানবতা বিপন্ন হবে: গণপূর্ত মন্ত্রী

পিরোজপুর প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০১৯, ২০:০৮আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯, ২০:১৯

পিরোজপুরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ ম রেজাউল করিম বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, ‘দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করতে পারছে। সব ধর্মের মানুষ মিলেমিশে না থাকলে মানবতা বিপন্ন হবে।’

শুক্রবার (৬ ডিসেম্বর) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পিরোজপুর জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় এমন কোনও কাজ না করার জন্য সবার প্রতি আহ্বান জানান মন্ত্রী।

পূর্তমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার সরকার আছে বিধায় সনাতন ধর্মাবলম্বীদের অনেকেই আজ সচিবসহ প্রশাসনের উচ্চ থেকে নিম্ন পর্যায়ের বিভিন্ন পদে আছেন। এ দেশ সবার। এখানে সবার সমান অধিকার। আপনার অধিকার আপনাকেই আদায় করে নিতে হবে।’

শ ম রেজাউল করিম বলেন, ‘এ দেশে কেউ সংখ্যালঘু নয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে হিন্দু-মুসলিম সবাই মিলে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। সংখ্যালঘু তারাই যারা সে সময় পাকিস্তানের পক্ষে কাজ করেছে। আমরা সবাই বাঙালি, এটাই হোক আমাদের পরিচয়। শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে দেশ ছেড়ে কাউকেই অন্য দেশে যেতে হবে না। যারা দুর্বৃত্তায়ণ করে তাদের কোনও জাত নেই। তারা দুর্বৃত্ত—এটাই তাদের জাত।’

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিমল মণ্ডলের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য শেখ এ্যানি রহমান, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালেহ মোন্তাজির, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সভাপতি মিলন কান্তি দত্ত, সাধারণ সম্পাদক নির্মল কুমার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার প্রমুখ।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের