সচিবালয় কর্মচারীর বাড়ি থেকে ৫ বস্তা গাঁজা উদ্ধার

বরিশাল প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০১৯, ১৫:৩০আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ২৩:৪২

সচিবালয় কর্মচারীর বাড়ি থেকে ৫ বস্তা গাঁজা উদ্ধার বরিশালের আগৈলঝাড়ায় এক বাড়ি থেকে পাঁচ বস্তা গাঁজা উদ্ধার করা হয়েছে। র‌্যাব-৮ সদস্যরা এগুলো উদ্ধার করে। তাদের দাবি, বাড়ির মালিক সচিবালয়ের কর্মচারী। এ সময় তার স্ত্রী শাহানাজ বেগমকে আটক করা হয়।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় বরিশাল নগরীর রূপাতলীতে র‌্যাব-৮ সদর দফতরে কোম্পানি কমান্ডার মেজর খান সজিবুল ইসলাম জানান, ‘বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত ১২টায় উত্তর শিহিপাশা গ্রামের আলী আকবর শিকদারের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় পালানোর চেষ্টাকালে তার স্ত্রী শাহানাজ বেগমকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ঘরের পাশে মাটির নিচে রাখা গর্ত থেকে পাঁচটি প্লাস্টিকের বস্তায় বিশেষভাবে মোড়ানো ১০৬ কেজি গাঁজা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।’

খান সজিবুল ইসলাম জানান, এ ঘটনায় বরিশাল র‌্যাব-৮ ডিএডি আনোয়ারুল ইসলাম বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। ওই মামলায় শাহানাজকে গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আটক শাহানাজ বেগম মামলা প্রসঙ্গে আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) নকিব আকরাম বলেন, ‘মামলায় শাহানাজ বেগমের স্বামী আলী ‍আকবর শিকদারের কোনও পরিচয় দেওয়া হয়নি। বাড়ি উত্তর শিহিপাশা গ্রামে উল্লেখ করা হয়েছে।’

শিহিপাশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মেম্বার কুদ্দুস মোল্লা জানান, ‘শাহানাজ বেগম আগে থেকেই মাদক বিক্রির সঙ্গে জড়িত। কয়েকদিন আগে ওই গাঁজা শাহানাজের বাড়িতে একটি প্রাইভেটকারে নিয়ে আসা হয়েছিল।’

/এনআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
রিলিফের সরকারি চাল ব্যবসায়ী গুদামে, বললেন ‘লোভে পড়ে করেছি’
রিলিফের সরকারি চাল ব্যবসায়ী গুদামে, বললেন ‘লোভে পড়ে করেছি’
হরমুজ নিয়ে ট্রাম্পের দাবি কতটুকু সত্য?
হরমুজ নিয়ে ট্রাম্পের দাবি কতটুকু সত্য?
প্রতি ঘণ্টায় আরও নির্ভুল আবহাওয়া পূর্বাভাস দেবে গুগলের নতুন এআই
প্রতি ঘণ্টায় আরও নির্ভুল আবহাওয়া পূর্বাভাস দেবে গুগলের নতুন এআই
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ