কিশোরীর আপত্তিকর ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার ১

পটুয়াখালী প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০১৯, ১৯:৪১আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ১৯:৪২

পটুয়াখালী পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় গোপনে এক কিশোরীর আপত্তিকর ছবি ও ভিডিও ছড়ানোর অভিযোগে সজিব সিকদার (২৩) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। রবিবার (২৯ ডিসেম্বর) নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার বেলা ১১টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়ে। সজিব কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া এলাকার বাসিন্দা।
র‌্যাব জানায়, সজিব ভিকটিমের বড় বোনের স্বামী। আত্মীয়তার সুবাদে সে ভিকটিমের ব্যবহৃত মোবাইল সিম দিয়ে কৌশলে তার ছবি ও নাম ব্যবহার করে ভুয়া ইমো আইডি খুলে বিভিন্ন ধরনের আপত্তিকর ছবি ও ভিডিও ছড়াতে থাকে। এতে বিভিন্ন অপরিচিত লোক কিশোরীর মুঠোফোনে কল দিয়ে নানা কুপ্রস্তাব দিতে থাকেন। এ ঘটনায় ওই কিশোরীর পরিবার কলাপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরে অভিযুক্ত সজীবকে চিহ্নিত করে গ্রেফতারের জন্য আইনগত প্রতিকার চেয়ে পটুয়াখালী ক্যাম্পের কাছে অভিযোগ দায়ের করা হয়।
আভিযানিক দল কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো. রইছ উদ্দিনের নেতৃত্বে রবিবার রাত ১টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় সজীবকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার মোবাইল থেকে ভিকটিমের নামে ভুয়া ইমো আইডি ও বিভিন্ন ধরনের আপত্তিকর ছবি-ভিডিও জব্দ করা হয়। এ বিষয়ে কিশোরীর মা বাদী হয়ে পটুয়াখালী জেলার কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।
পটুয়াখালী র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, সজিবকে গ্রেফতারের পর কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের