বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশু নিহত

বরিশাল প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২০, ১৯:৩৫আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ১৯:৫১

বরিশাল

বরিশাল নগরী ও মেহেন্দীগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুইজন নিহত হয়েছে। নিহতরা হলেন নগরীর শেরে বাংলা সড়কের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে রাকান (৫) ও মেহেন্দিগঞ্জের কাজিরহাট থানার কাজিরবাদ এলাকার মৃত জামাল খানের স্ত্রী শেফালী বেগম (৫০)।

কাজীরহাট থানার ওসি আনিসুল ইসলাম বলেন, শুক্রবার বিকেলে কাজীরহাটের গাবতলী এলাকা থেকে অটো টেম্পোতে (ব্যাটারিচালিত) কাজিরবাদ যাচ্ছিলেন শেফালী বেগম। পথিমধ্যে দীঘিরপাড় নামক এলাকায় তার শরীরে জড়ানো চাঁদর টেম্পোর ইঞ্জিনের সঙ্গে জড়িয়ে গলায় ফাঁস লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি এসএম জাহিদ বিন আলম জানান, সকালে নগরীর শেরে বাংলা সড়কে বেপরোয়া গতির অটোরিকশা শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় অটোরিকশাটি জব্দ করা হলেও পালিয়েছে অটোচালক।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী