ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা অশ্বিনী কুমার দত্তের জন্মদিন উদযাপন

বরিশাল প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২০, ২০:৩৩আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ২০:৪৯

ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা অশ্বিনী কুমার দত্তের জন্মদিন উদযাপন বরিশালে ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা মহাত্মা অশ্বিনী কুমার দত্তের ১৬৪তম জন্মদিন উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় নগরীর ব্রজমোহন বিদ্যালয়ের (বিএম স্কুল) উদ্যোগে নগরীর অশ্বিনী কুমার হল চত্বর থেকে এই র‌্যালি বের হয়।

শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে র‌্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র‌্যালি শেষ হয় বিএম স্কুলের সামনে এসে। পরে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ব্রজমোজন বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাহবুব মোর্শেদ শামীম। আলোচনা সভায় অংশনেন বিদ্যালয়ের শিক্ষক শাহানাজ পারভীন, হারুন অর রশিদ, শফিকুল ইসলাম এবং পরিচালনা কমিটির সদস্য নজরুল ইসলামসহ অনেকে।

প্রসঙ্গত, ব্রজমোহন কলেজ ও ব্রজমোহন বিদ্যালয়সহ বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ব্রিটিশবিরোধী আন্দোলনের পুরোধা অশ্বিনী কুমার দত্ত।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের