প্লে অফের দিন বেছে নিতে দুই ক্লাবকে চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০২৪, ২১:৩১আপডেট : ০৬ মে ২০২৪, ২১:৩১

প্রিমিয়ার হকি লিগে শিরোপা নিষ্পত্তি হয়নি। আবাহনী লিমিটেড ও মেরিনার ইয়াংস সমান পয়েন্ট নিয়ে একই কাতারে অবস্থান করছে। লিগের শেষ ম্যাচের ১৭ দিন পর হকি ফেডারেশন আজ সোমবার দুই ক্লাবকে নতুন করে চিঠি দিয়েছে। ১০ থেকে ১৩ মের মধ্যে প্লে অফ ম্যাচ আয়োজন করতে চাইছে ফেডারেশন। 

দুই ক্লাবের কাছে এই চার দিনের যে কোনও একটি দিন বেছে নিতে হবে, নির্দিষ্ট সময় জানাতে হবে। অনুশীলনের প্রস্তুতিসহ নানা বিষয় বিবেচনা করে ফেডারেশন সপ্তাহখানেক সময় দিয়েছে দুই ক্লাবকে। 

আবাহনী ও মেরিনার্সের সমান ৩৭ পয়েন্ট। বাইলজ অনুযায়ী শীর্ষ পয়েন্টধারী দল দুটি হলে শিরোপা নিষ্পত্তি হবে প্লে অফে। ১৯ এপ্রিল লিগের শেষ ম্যাচ হওয়ার পরই দুই দলের কয়েকজন খেলোয়াড় বিমানবাহিনীর হয়ে ভারতে খেলতে গিয়েছিলেন। তাই দুই দলই ২১ এপ্রিল প্লে অফ খেলতে অস্বীকৃতি জানায়। এখন নতুন করে সময়ক্ষণ জানতে চাওয়া হয়েছে।

তবে দুই ক্লাব যদি শেষ পর্যন্ত খেলতে অস্বীকৃতি জানায়, তাহলে শিরোপার বিষয়টি নির্বাহী কমিটির সভা উঠবে। এই মাসের তৃতীয় সপ্তাহে হবে সভা, সেখানেই নিষ্পত্তি হতে পারে শিরোপা পাবে কোন দল! 

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী