ঝালকাঠিতে পুলিশের বাধায় বিএনপি’র মিছিল পণ্ড

ঝালকাঠি প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৯:১২আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৯:২০

ঝালকাঠিতে পুলিশের বাধায় বিএনপি’র মিছিল পণ্ড বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঝালকাঠিতে পুলিশের বাধার মুখে বিএনপি’র বিক্ষোভ মিছিল পণ্ড হয়েছে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে নেতাকর্মীরা। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শহরের আমতলা সড়কের দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপি এই কর্মসূচি পালন করে।

জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টু জানান, মিছিল নিয়ে নেতাকর্মীরা শহরের প্রধান সড়কে প্রবেশের সময় পুলিশ বাধা দেয়। এতে মিছিলটি পণ্ড হয়ে যায়। পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, অসুস্থ খালেদা জিয়াকে দ্রুত মুক্তি দিতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। বিক্ষোভ মিছিলে পুলিশের বাধার নিন্দা জানাচ্ছি আমরা।

জেলা বিএনপি’র সভাপতি মোস্তফা কামাল মন্টুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি, সদর উপজেলা বিএনপি’র সভাপতি সরদার এনামুল হক এলিন, শহর বিএনপি’র সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক রবিউল হোসেন তুহিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম লিটনসহ বিভিন্ন নেতাকর্মীরা। 

/এনএস/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম