বরিশালে বিএনপির সমাবেশ, মিছিলে পুলিশের বাধা

বরিশাল প্রতিনিধি
২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৭:০০আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৭:০৮

বরিশালে বিএনপির মিছিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বরিশাল মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল পুলিশের বাধায় পণ্ড হয়েছে। এছাড়া উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি বিক্ষোভ মিছিল বের করলে সেখানেও পুলিশ বাধা দেয়। তবে সমাবেশ করেছেন তারা।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) বেলা ১২টায় শহরের হাটখোলা রোডের এ. করিম আইডিয়াল কলেজ চত্বরে সমাবেশের আয়োজন করে মহানগর বিএনপি। সমাবেশ স্থল ঘিরে রাখে পুলিশ।

মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রিয় কমিটির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মহানগরীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া ও সহ-সম্পাদক আনোয়ারুল হক তারিনসহ অন্যরা।

সমাবেশে মজিবর রহমান সরোয়ার বলেন, ‘সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে আদালতের ওপর প্রভাব বিস্তার করেছে। তারা খালেদা জিয়াকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করছে। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তার মুক্তির আন্দোলন বেগবান করতে হবে।’

সমাবেশ শেষে সরোয়ারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হলে পুলিশের বাধায় মিছিলটি পণ্ড হয়।

এর আগে একই দাবিতে শহরের সদর রোডের দলীয় কার্যালয় চত্বর থেকে উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি বিক্ষোভ মিছিল বের করলে সেখানিও পুলিশ বাধা দেয়। পরে বরিশাল প্রেস ক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা বিএনপি সভাপতি এবায়দুল হক চাঁন।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান