সাবেক প্রতিমন্ত্রী ক্ষিতিশ চন্দ্র মণ্ডল আর নেই

পিরোজপুর প্রতিনিধি
০৯ মার্চ ২০২০, ১৮:০১ আপডেট : ০৯ মার্চ ২০২০, ১৮:৩০

ডা. ক্ষিতিশ চন্দ্র মণ্ডল বঙ্গবন্ধু সরকারের মন্ত্রিসভার সদস্য ডা. ক্ষিতিশ চন্দ্র মণ্ডল মারা গেছেন। সোমবার (৯ মার্চ) সকাল ৯টায় পিরোজপুর শহরের শিকারপুরে নিজ বাসবভনে তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। ক্ষিতিশ চন্দ্র মণ্ডলের স্ত্রী ও পিরোজপুর মহিলা পরিষদের সভানেত্রী মনিকা মণ্ডল এ তথ্য জানান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি। রাষ্ট্রীয় মর্যাদা জ্ঞাপন শেষে পিরোজপুর শ্মশানে তার মৃতদেহ সৎকার করা হয়।

ডা. ক্ষিতিশ চন্দ্র মণ্ডল বঙ্গবন্ধু সরকারের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হন। প্রথমে তিনি কৃষি ও খাদ্য এবং পরে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের পরে তিনি খন্দকার মোস্তাকের মন্ত্রী সভারও সদস্য হন।

জিয়াউর রহমানের শাসনামলে ক্ষিতিশ চন্দ্র মণ্ডল আলজেরিয়া চলে যান। ৮০’র দশকে তিনি দেশে ফিরে আসেন এবং ১৯৯৩ সালে তিনি পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি হন। ১৯৯৪ সালের নভেম্বর পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেন।

 



 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাহাজে ড্রোন হামলা, ইউক্রেনের বিরুদ্ধে ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ অভিযোগ রাশিয়ার
জাহাজে ড্রোন হামলা, ইউক্রেনের বিরুদ্ধে ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ অভিযোগ রাশিয়ার
বাংলাদেশিদের অনিয়মিত অভিবাসন নিয়ে ইইউ’র উদ্বেগ, ডিসেম্বরে বৈঠকে বসছে ২৭ দেশ
বাংলাদেশিদের অনিয়মিত অভিবাসন নিয়ে ইইউ’র উদ্বেগ, ডিসেম্বরে বৈঠকে বসছে ২৭ দেশ
জুলাই আন্দোলনে হারিয়েছেন চোখ, আজ টোল আদায়কারীর ঘুষিতে জুলাইযোদ্ধার মৃত্যু
জুলাই আন্দোলনে হারিয়েছেন চোখ, আজ টোল আদায়কারীর ঘুষিতে জুলাইযোদ্ধার মৃত্যু
‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে
‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে
সর্বাধিক পঠিত
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক