জনসমাগমের অভিযোগে ৪১ জনকে জরিমানা, ২টি ট্রাক আটক

বরিশাল প্রতিনিধি
০৩ এপ্রিল ২০২০, ১৮:৪০আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ১৯:১০

জনসমাগমের অভিযোগে ৪১ জনকে জরিমানা, ২টি ট্রাক আটক

করোনা সংক্রমণ প্রতিরোধের জন্য সরকারি নিষেধ অমান্য করে জনসমাগমের অভিযোগে বরিশালে ৪১ জনকে জরিমানা করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সেনাবাহিনীর সহায়তায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন। এসময় দুটি ট্রাক আটক করা হয়।

সেনাবাহিনীর সঙ্গে নির্বাহী মেজিস্ট্রেট জিয়াউর রহনান ও সাইফুল ইসলামের নেতৃত্বে দুটি ভ্রাম্যমাণ আদালত শুক্রবার সকাল থেকে জনসমাগম ঠেকাতে মাঠে নামে। এক পর্যায়ে পটুয়াখালী থেকে ঢাকার পথে যাওয়ার সময় দুটি মাইক্রোবাস নগরীর রুপাতলী এলাকায় আটক করা হয়। এসময় মাইক্রোবাসে থাকা ১৯ জনকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও নিষেধ না মানায় সাগরদী এলাকায় তিনটি দোকানকে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়। পরে নগরীর চৌমাথা এলাকায় যাত্রিবাহী দুটি ট্রাক আটক করা হয়। এতে অবস্থানকারী ২২ জনকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান জানান, এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি